× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টিতে ফিরতে প্রস্তুত স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৬ পিএম

টি-টোয়েন্টিতে ফিরতে প্রস্তুত স্টোকস

দীর্ঘ ফরম্যাটের টেস্টে মনোযোগ বাড়াতে টি-টোয়েন্টি ছেড়েছিলেন বেন স্টোকস। শোনা যাচ্ছে, ফের কুড়ি কুড়ির ফরম্যাটে ফিরতে চান তিনি। যদিও ব্যাপারটা অনেকাংশে নির্ভর করছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালামের ইচ্ছার ওপর।

স্টোকস বলেন, ‘যদি ফোনকল পাই এবং বাজ (ম্যাককালাম) বলেন যে, ‘তুমি আবার ফিরতে চাও?’, তাহলে বলব, আমি ফিরব।’ যদি ডাক না পাই, মোটেও হতাশ হব না। কারণ আমাকে ফিরতে না বলা মানে, দলের অন্যরা খুব ভালো করছে। আমি তখন বসে বসে উপভোগ করতে পারব যে অন্যরা মাঠে নেমে সব গুঁড়িয়ে দেবে।’ তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের জার্সিতে অনেক টি-টোয়েন্টি খেলেছি। এ সংস্করণে যা অর্জন করেছি, তাতে সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সীমিত ওভারের ক্রিকেটে ফেরা) এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর দেশের জার্সিতে আর দেখা যায়নি স্টোকসকে। ওই বছর তিনি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেন। অবশ্য দলের প্রয়োজনে ফিরেছেন ২০২৩ বিশ্বকাপে। দেখার বিষয় টি-টোয়েন্টিতেও এমন চমক দেন কি না এই ইংলিশ অলরাউন্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা