× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেভিস কাপে খেলবেন নাদাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৩ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৯ পিএম

ডেভিস কাপে খেলবেন নাদাল

প্যারিস অলিম্পিকে সবশেষ কোর্টে নেমেছিলেন রাফায়েল নাদাল। এরপর চলতি মাসে হয়ে যাওয়া লেভার কাপ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে আগামী নভেম্বরের তৃতীয় সপ্তায় শুরু হতে যাওয়া ডেভিস কাপে খেলবেন ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ এ টেনিস তারকা।

গতকাল সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন ডেভিস কাপের আয়োজকরা। স্পেন দলে নাদালের সঙ্গে আছেন র‍্যাংকিংয়ের ৩ নম্বর তারকা কার্লোস আলকারাজও। প্যারিস অলিম্পিকে পুরুষদের দ্বৈতে জুটি বেঁধেছিলেন তারা। তবে কোয়ার্টার-ফাইনালে হারের পর থেকে আর কোর্টে নামেননি ৩৮ বছর বয়সি নাদাল।

ফিটনেস সমস্যায় ইউএস ওপেনে না খেলার পর কিছুদিন আগে লেভার কাপ থেকে সরে দাঁড়ান তিনি। দলের স্বার্থের কথা ভেবে সিদ্ধান্তটি নেওয়ার কথা বলেছিলেন এ টেনিস কিংবদন্তি। ডেভিস কাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন, যা শুরু হবে ১৯ নভেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা