প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫২ পিএম
আশায় বুক বেঁধেছিলেন মোহাম্মদ
সাইফউদ্দিনভ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হবেÑ এমন স্বপ্ন দেখেছিলেন
তিনি। বাংলাদেশ পেস অলরাউন্ডারের সে আশা চূর্ণ হয়েছে। এ নিয়ে ভেঙে পড়েছিলেন। একাধিক
সাক্ষাৎকারে জানিয়েছিলেন দুঃখের কথা। তবে সাইফউদ্দিন থেমে থাকেননি। অস্তে যাওয়া সূর্যের
মতো কেবলই খানিক বিরতি নিয়েছেন। ভোরের পুব আকাশে তাকে উদিত হতে হবে, মনেপ্রাণে তা ধারণ
করেছিলেন।
বিরতি শেষে আপন বাইশগজে ফিরেছেন
সাইফউদ্দিন। তার ফেরাটা হয়েছ যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে। যুক্তরাষ্ট্রের
২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
আটলান্টার জার্সিতে সময়টাও কাটছে দারুণ। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে দলকে জেতালেন
বাংলাদেশি এই ক্রিকেটার। ব্যাট হাতে ফিনিশিংয়ে দারুণ ক্যামিও ইনিংস খেলেছেন তিনি। ২টি
চার ও ৩টি ছক্কার মারে ১৮ বলে ৩২ রান করেন। বল হাতেও চার ওভারে খরচা করেন মাত্র ১১
রান, নেন দুই উইকেট। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে দলটি অবস্থান করছে পয়েন্ট টেবিলে সবার ওপরে।