× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪২ পিএম

জয়ের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

হাতে দুই উইকেট, রান প্রায়োজন ৬৮। এই হলো গল টেস্টে নিউজিল্যান্ডের শক্তি-সামর্থ্য। পঞ্চম অর্থাৎ শেষ দিনটা তাদের জন্য কঠিন বটে। তবে দলকে অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখিয়ে এখনও টিকে আছেন রাচিন রবীন্দ্র। এই বাঁহাতি ব্যাটার অপরাজিত আছেন ৯১ রানে।

শ্রীলঙ্কায় নির্বাচনের কারণে তৃতীয় দিনের খেলা হয়নি। বিরতির আগের দিনটা ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে শেষ করেছিল শ্রীলঙ্কা। নির্বাচন শেষে মাঠে ফিরে লঙ্কানরা আজ আর মাত্র ৭২ রান যোগ করে অলআউট ৩০৯ রানে। এ দিন পুরো সময়ে দাপট দেখান স্পিনাররা। এজাজ প্যাটেল একাই ছয় উইকেট তুলে নেন। স্বাগতিকদের ২৭৫ রানের লক্ষ্যে নেমে নিউজিল্যান্ডের তিন অঙ্কের স্কোর পূরণের আগেই চারজন ব্যাটার সাজঘরমুখো হন। ত্রাতা হয়ে ওঠেন রাচিন রবীন্দ্র। টম ব্লান্ডেলকে নিয়ে পঞ্চাশ (৫৬) ছাড়ানো জুটিতে সফরকারীদের পথে ফেরান তিনি। এই জুটি ভেঙে যাওয়ার একটু পরই প্যাভিলিয়নের পথ ধরেন গ্লেন ফিলিপস। তারপর টানা দুই ওভারে রমেশ মেন্ডিস মিচেল স্যান্টনার ও টিম সাউদিকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন। তবে এখনও উইকেটে টিকে আছেন রাচিন। তাই দুর্বিষহ সময়েও কিছুটা স্বপ্ন দেখছে কিউইরা। দেখার বিষয় শেষ দিনটা কোনো অঘটন ঘটে কি না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা