প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৪ পিএম
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত। চেন্নাইয়ে রবিবার (২২ সেপ্টেম্বর) ম্যাচের চতুর্থ দিনেই বাংলাদেশকে ২৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচ পর পরই কানপুরের টেস্টের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করছে বিসিসিআই। যা বোর্ডের সচিব জয় শাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
কানপুর টেস্টের স্কোয়াড অপরিবর্তিত থাকলেও রদবদল থাকতে পারে শুরুর একাদশে। রোহিত শর্মা প্রথম টেস্টের আগেই কিছুটা আভাস দিয়েছিলেন পেসারদের ওয়ার্কলোড বিবেচনা করা হবে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাহ বা মোহাম্মদ সিরাজকে বিশ্রামে দেখা যেতে পারে।
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।