× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেন্নাই টেস্ট

২৮০ রানে হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১১:২১ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৪ পিএম

থামল শান্তর লড়াই, হারের মুখে বাংলাদেশ; ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

থামল শান্তর লড়াই, হারের মুখে বাংলাদেশ; ছবি : আ. ই. আলীম; চেন্নাই থেকে

দিনের শুরুতে লড়াইয়ের আভাস দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তাদের জুটিতে একপর্যায়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৪ রান। সেখান থেকে আর ৪০ রান যোগ করতেই নেই বাকি ৬ উইকেট। ফলে চেন্নাই টেস্টে সফরকারীরা হারল ২৮০ রানে। 

প্রথম ঘণ্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানি পানের বিরতির পর এসে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার ঘূর্ণির সামনে আর টিকে থাকতে পারেনি। দেখতে দেখতে উইকেটে হারিয়ে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন নাজমুল। এই রান তিনি করেছেন ১২৭ বলে। মেরেছেন ৮টি চার ও ৩টি ছয়।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৩৭৬/১০
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০
ভারত ২য় ইনিংস: ২৮৭/৪ (ডি.)
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৫, আগের দিন ১৫৮/৪) ৬২.২ ওভারে ২৩৪ ৬২.১ ওভারে ২৩৪ (শান্ত ৮২, সাকিব ২৫, মিরাজ ৮, তাসকিন ৫, হাসান ৭, নাহিদ ০*; বুমরাহ ১০-২-২৪-১, সিরাজ ১০-৫-৩২-০, আকাশ ৬-০-২০-০, অশ্বিন ২১-০-৮৮-৬, জাদেজা ১৫.১-২-৫৮-৩)।
ফল: ভারত ২৮০ রানে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।
ম্যান অব দা ম্যাচ: রবিচন্দ্রন অশ্বিন।

সাকিব-লিটনকে হারিয়ে হারের মুখে বাংলাদেশ

চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম ঘণ্টাটি বাংলাদেশের করে দিয়েছিলেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু পানি পানের বিরতির পরই আউট হয়ে গেলেন সাকিব। দিনে প্রথমবারের মতো আক্রমণে এসেই রবিচন্দ্রন অশ্বিন সাজঘরে ফেরালেন সাকিবকে। তার চতুর্থ বলটি সোজা ব্যাটে ঠেকিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যাটের ওপরের অংশে লেগে প্যাড ছুঁয়ে চলে যায় জয়সোয়ালের হাতে। আউট হওয়ার আগে ৫৬ বলে ৩ চারে ২৫ রান করেছেন সাকিব। 

সাকিবের উইকেট হারানোর পর ক্রিজে আসেন লিটন দাস। কিন্তু এই উইকেটকিপার ব্যাটারও স্থায়ী হতে পারলেন না। রবীন্দ্র জাদেজা ফিরিয়েছেন তাকে। ফুলার লেংথের ডেলিভারিতে লিটনকে সামনে টেনে আনছিলেন জাদেজা। ওভারের চতুর্থ বলটাও তেমনই করেছিলেন। লিটন একটু সামনে এসে খেলতে গিয়ে বল ঠিকভাবে ব্যাটে পাননি। বল ব্যাটে হালকা ছোঁয়া দিয়ে চলে যায় স্লিপে রোহিত শর্মার হাতে। ১০ বল খেলে ১ রানই করতে পেরেছেন লিটন। লিটনের আউট বাংলাদেশের রান ৬ উইকেটে ২০৫। নাজমুলের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে এসেছেন মেহেদী হাসান মিরাজ।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা