× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের ইনজুরির গুঞ্জনে তোলপাড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ২২:১১ পিএম

সাকিবের ইনজুরির গুঞ্জনে তোলপাড়

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ। তবে দলের পরাজয়ের শঙ্কা ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসানের ইনজুরি। যা এখন ক্রিকেট পাড়ায় ‘টক অব দ্য টাউন’। আঙুলে অস্ত্রোপচারের জন্য বাঁহাতি স্পিনার নাকি ঠিকমতো বল গ্রিপ করতে পারছেন না। তবে টাইগার তারকা অলরাউন্ডারের ইনজুরির গুঞ্জন উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



সবশেষ পাকিস্তান সিরিজের পর সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত বোলিং করেছেন। কিন্তু চেন্নাই টেস্টে তার ছন্নছাড়া বোলিং নানা প্রশ্নের সৃষ্টি করেছে। সাকিবের বেসামাল বোলিংয়ের কারণ জানতে গতকাল শনিবার তৃতীয় দিনের খেলা শুরুর আগে সাকিবের সঙ্গে কথা বলেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার মুরালি কার্তিক। পরে ধারাভাষ্য দিতে এসে সাকিবের আঙুলে ইনজুরির কথা জানান তিনি।

সাকিবের ইনজুরি প্রসঙ্গে মুরালি বলেন, ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না। স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার। এছাড়া তার কাঁধেও অস্বস্তি আছে।’ এটা জানার পর ধারাভাষ্য দিতে এসে টাইগার সাবেক অধিনায়ক তামিম ইকবাল টিম ম্যানেজমেন্টকে তুলোধুনো করেছেন, ‘মুরালি কার্তিক বলে গেছে, আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিপ করতে পারছে না। যদি তা-ই হয়, তাহলে বাংলাদেশ চারজন ফ্রন্টলাইন বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত, তারা এই ইনজুরির কথাটা আগে থেকেই জানত কি না।’



তবে আজকের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প সাকিবের ইনজুরির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। পরে হেম্পের সুরে কথা বলেছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামও, ‘সে (মুরালি) আমাদের দলের কেউ না, সাকিব শতভাগ ফিট।’ তিনি আরও যোগ করেন, ‘মুরালি তো আমাদের টিমের কেউ না। দুই দিন আগে সে ৭০ ওভার বল করে আসছে, ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে (গতকাল) সে বোলিং করছে, ফিল্ডিং করছে, ব্যাটিং করছে, সব করছে। শতভাগ ফিট। না হলে খেলে কীভাবে? কোনো সমস্যা নেই।’

এদিকে সাকিবের অস্ত্রোপচারের বিষয়ে কিছুই জানেন না বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও, ‘সাকিব কিন্তু আমাদের কাছে আঙুল নিয়ে কোনো অভিযোগ করেনি। এটা ঠিক, ওর আঙুলে চিড় ছিল। তখন আঙুল বেঁধে রেখেছিল কিছুদিন। টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো। সেখানে তো আঙুল নিয়ে তার কোনো অভিযোগ শুনিনি। এরপর সার্জারি হলে তো আমরা জানতাম।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা