× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ‘৫২৫ রোজারিও’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

প্রযোজনা ব্যবসায় লিওনেল মেসি

প্রযোজনা ব্যবসায় লিওনেল মেসি

ফুটবলই তার সব। যে গোল বল জীবন বদলে দিয়েছে তাকে না ভালোবেসে উপায়ও নেই! লিওনেল মেসি তাই সব সময়ই ফুটবলকে আগলে রেখেছেন। মাঠ কিংবা বাইর- সব সময়ই ফুটবলে সুখ খুঁজেছেন। আর হাতড়ে বেড়িয়েছেন বিনোদন। বিনোদনও তার আগ্রহের জায়গা। তাই ক্যারিয়ার শেষে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি বিনোদন নিয়ে কাজ করতে চান আর্জেন্টাইন মহাতারকা। 

জানা গেছে, নতুন এক অধ্যায় শুরু করেছেন মেসি। প্রযোজনা সংস্থা খুলেছেন সাবেক বার্সেলোনা মহাতারকা। যেখানে বানানো হবে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র। তার এই সংস্থার নাম ‘৫২৫ রোজারিও’। শুরুতেই যেখানে ১.১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন মেসি। বলা হচ্ছে, প্রিমিয়াম এই প্রযোজনা প্রতিষ্ঠান টিভি অনুষ্ঠান, চলচ্চিত্র, লাইভ স্পোর্টস ও কমিউনিটি প্রোগ্রাম তৈরি করবে। স্বনামধন্য প্রতিষ্ঠান স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘৫২৫ রোজারিও’। স্মাগলার এন্টারটেইনমেন্ট এরই মধ্যে মেসির বিশ্বকাপ নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে। যার নাম ছিল, ‘মেসির বিশ্বকাপ : দ্য রাইজ অব আ লিজেন্ড’। যা অ্যাপেল টিভি প্লাসে দেখার সুযোগ রয়েছে।

নিজের নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে মেসি বলেছেন, ‘বিনোদনই আমার আগ্রহের জায়গা। আমি মাঠে থাকি বা অন্য কোথাও, আমি বিনোদন খুঁজে নিই। আমি খুব আগ্রহ নিয়ে নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান এনেছি; যা ভালো মানের কনটেন্ট এবং অভিজ্ঞতা শেয়ার করবে।’ মিয়ামি ও মেসির জন্মস্থান রোজারিও থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা