× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিস্তল হাতে ওয়ার্নার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম

ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

নাই কাজ তো খই ভাজ। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাপারটা সে রকমই। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ফেরি করে কাটাচ্ছেন সময়। হাতে অফুরন্ত সময়। কী করি কী করি ভাবের মিছিল অন্তরজুড়ে। হন্যে হয়ে তাই ওয়ার্নার চলে গেলেন ইয়ারা নদীতে। তাও আবার পিস্তল হাতে।

প্রশ্ন জাগতে পারে, ব্যাট ছেড়ে পিস্তল হাতে এই কোন ওয়ার্নার। এ নিয়ে উত্তর না পাওয়া গেলেও একটি ব্যাখ্যা অন্তত দাঁড় করানো যেতে পারে- কোনো একটি সিনেমার শুটিংয়ের কাজে ইয়ারা নদীতে গিয়েছিলেন সাবেক অজি ব্যাটার। এমন ব্যাখ্যার মূল কারণ, লাইট-ক্যামেরার সামনে ওয়ার্নারকে পিস্তল হাতে দেখেছেন উপস্থিত জনতা।

দৃশ্যে ওয়ার্নারকে দেখা গেছে ফুল আঁকা একটি সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে ললিপপ হাতে হেলিকপ্টার থেকে নামতে। এরপর তিনি পিস্তলধারী কয়েকজনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। পরে অবশ্য ওয়ার্নার নিজেও সোনালি রঙের একটি পিস্তল বের করে ওই লোকগুলোর দিকে তাক করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা