× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব দাবা অলিম্পিয়াড

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট গ্র্যান্ডমাস্টার রাজিবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৮ পিএম

বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব; ছবি: সংগৃহীত

বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব; ছবি: সংগৃহীত

হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগের দশম রাউন্ডে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল। তবে ইসরায়েলের বিপক্ষে এই রাউন্ডে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীব। মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ এই গ্র্যান্ডমাস্টার ।

অলিম্পিয়াডে প্রতিটি রাউন্ডে অংশ নেন দলের চারজন দাবাড়ু। এখন পর্যন্ত ৯ রাউন্ডের ভেতর আটটি রাউন্ডেই খেলেছেন রাজীব। অষ্টম রাউন্ডে কাজাখস্তানের বিপক্ষে লড়াইয়ে অংশ নেননি তিনি। এবার নিজেকে প্রত্যাহার করে নিলেন ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে।

এক ফেসবুক পোস্টে রাজীব লিখেন, ‘২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ, ২০২৪-এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুস দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম। ’

রাজীবের এই সিদ্ধান্ত সম্পর্কে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বুদাপেস্ট থেকে বলেন, ‘তার স্ট্যাটাসটি সকালে দেখলাম। আগামীকাল শেষ রাউন্ড। শেষ রাউন্ডের ফলাফলের ওপর অবস্থান নির্ভর করে। এজন্য দলের অধিনায়ক (মাসুদুর রহমান মল্লিক) দশম রাউন্ডের প্রথম বোর্ডে ফাহাদ, দ্বিতীয় বোর্ডে নীড়, তৃতীয় বোর্ডে রাজীব ও চতুর্থ বোর্ডে তাহসিনকে রেখেছে। এখন সে না খেললে বাংলাদেশ পয়েন্ট হারাবে।’

এদিকে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদও ইসরায়েলের বিপক্ষে খেলতে আগ্রহী নন বলে জানা গেছে। উন্মুক্ত বিভাগে ৯ রাউন্ড শেষে ১০ ম্যাচ পয়েন্ট নিয়ে টেবিলের ৭৫তম অবস্থানে আছে বাংলাদেশ। অন্যদিকে নারী বিভাগে ১১ ম্যাচ পয়েন্ট নিয়ে আছে ৪৩ নম্বরে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা