× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ

শেষ সময়ের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৭ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৯ পিএম

শেষ সময়ের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ। ছবি : বাফুফে

শেষ সময়ের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ। ছবি : বাফুফে

ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে সেট পিস থেকে একাধিক ‍সুযোগ তৈরি করল বাংলাদেশ। কিন্তু সুযোগকে গোলে রূপান্তর করতে পারেননি সাইফুল বারী টিটুর শিষ্যরা। অন্যদিকে সেই সেট পিস থেকেই বাংলাদেশকে হারাল ভারত। খেলার অন্তিম মুহূর্তে আবারও সেট পিস থেকে গোলের সুযোগ পেল বাংলাদেশ। এবারও কাঙ্ক্ষিত গোলটা করতে ব্যর্থ হলেন লাল-সবুজের প্রতিনিধিরা। 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের খেলায় ভারতের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ভারতের হয়ে হেডে লক্ষ্যভেদ করেন সুমিত শর্মা। এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ভারত। গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় তথা শেষ ম্যাচ মালদ্বীপের বিপক্ষে, আগামী ২২ সেপ্টেম্বর।

গেল বছর অনূর্ধ্ব-১৬ আসরে এই ভারতের বিপক্ষে হেরেই স্বপ্নভঙ হয়েছিল বাংলাদেশের। এক অর্থে এই ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য প্রতিশোধের মঞ্চ। কিন্তু সেই মঞ্চেও ফের ব্যর্থ যুবারা। ব্যর্থ শেষ মুহূর্তের চাপ সামলাতে। বাংলাদেশের ফুটবলে এটা যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে, শেষ মুহূর্তে গোল হজম করতে হবে। বয়সভিত্তিক হোক কিংবা সিনিয়র দল; শেষ সময়ের গোলে হারার নজির নিকট অতীতেও কম নেই। ভুটানে সেই শেষ সময়ের গোলেই আবারও হারল বাংলাদেশ।

বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে রক্ষণ আঁটসাঁট করে এদিন খেলার চেষ্টা করে বাংলাদেশ। বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণে এগিয়ে থেকেও ভারত একটির বেশি গোল পায়নি। বাংলাদেশ মাঝেমধ্যে প্রতি আক্রমণনির্ভর খেলে দুয়েকবার চেষ্টা করেও গোল পায়নি। খেলার অষ্টম মিনিটে ভারত প্রথম সুযোগ পায়। ভারতের লেইরেনজেম বক্সে ঢুকে একক প্রচেষ্টায় গোল করতে পারেননি। বাংলাদেশের গোলরক্ষক বেরিয়ে এসে তা রুখে দেন। ২৭ মিনিটে বাংলাদেশের মুর্শেদ আলী ফ্রি কিক পোস্টের বাইরে দিয়ে যায়। যোগ করা সময়ের প্রথম মিনিটে অবশেষে হাসি ভারতের মুখে। ডান প্রান্তের ক্রসে সুমিত শর্মা তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে বল হেডে জড়িয়ে দেন জালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা