× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেড তাণ্ডবে উড়ে গেল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৩ পিএম

হেড তাণ্ডবে উড়ে গেল ইংল্যান্ড

ব্যাটিংয়ে শুরুটা বেশ দুর্দান্ত করেছিল ইংল্যান্ড। ইনিংসের এক পর্যায়ে মনে হচ্ছিল, ৪০০ রান করাটা অসম্ভব কিছু না। তবে অস্ট্রেলিয়ার স্পিন ভেলকিতে তিনশোর্ধ্ব রানেই আটকে যায় ইংলিশরা। ওয়ানডেতে যেকোনো উইকেটেই এই সংগ্রহ চ্যালেঞ্জিং। তবে ট্রাভিস হেডের তাণ্ডবে সেটা হয়ে গেল মামুলি। এই ওপেনারের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৬ বল হাতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।

গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে হেডের ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ৪৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মাইটি অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।

ইংল্যান্ডের ইনিংসের শুরুর ৩০ ওভারে ২ উইকেটে রান ছিল ২০১। এরপর বল হাতে চমক দেখান অস্ট্রেলিয়ার স্পিনাররা। মার্নাস লাবুশেন-অ্যাডাম জাম্পার ঘূর্ণিবিষে পথ হারিয়ে অলআউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৩১৫ রান করে ইংল্যান্ড। ৯১ বলে ১১টি চারে দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার বেন ডাকেট। উইল জ্যাকস ৫৬ বলে ৫ চার ও ২ ছয়ে করেন ৬২ রান। অধিনায়কত্বের অভিষেক ম্যাচে হ্যারি ব্রুকের অবদান ৩১ বলে ৩৯ রান। বোলিংয়ে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জাম্পা ও লাবুশেন। দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন হেড।

লক্ষ্য তাড়ায় চতুর্থ ওভারেই অধিনায়ক মিচেল মার্শের (১০) উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনকে নিয়ে যথাক্রমে ৭৬ ও ৭৩ রানের জুটি গড়েন ট্রাভিস হেড। স্মিথ ও গ্রিন দুজনেই ব্যক্তিগত ৩২ রান করে সাজঘরে ফেরেন। তবে চতুর্থ উইকেটে লাবুশেনকে নিয়ে ১০৭ বলে অবিচ্ছিন্ন ১৪৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অজি ওপেনার। দলকে জিতিয়ে হেড যখন মাঠ ছাড়েন, তিনি তখন ১৫৪ রানে অপরাজিত। এই রান হেড করেছেন ২০টি চার ও ৫টি ছয়ে। ৭ চার ও ২ ছয়ে লাবুশেন অপরাজিত ছিলেন ৭৭ রান করে।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৪৯.৪ ওভারে ৩১৫/১০ (ডাকেট ৯৫, জ্যাকস ৬২, ব্রুক ৩৯; লাবুশেন ৩/৩৯, জাম্পা ৩/৪৯, হেড ২/৩৪)।
অস্ট্রেলিয়া: ৪৪ ওভারে ৩১৭/৩ (হেড ১৫৪*, লাবুশেন ৭৭*, স্মিথ ৩২; বেথেল ১/২০, পটস ১/৩৩, লিভিংস্টোন ১/৭৫)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ট্রাভিস হেড।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা