× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাদ থেকে পয়েন্ট নিয়ে ফিরল ইন্টার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:০০ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৪ পিএম

ইতিহাদ থেকে পয়েন্ট নিয়ে ফিরল ইন্টার

ইতিহাদ স্টেডিয়াম থেকে বিস্ময়করভাবে ১ পয়েন্ট নিয়ে ফিরল ইন্টার মিলান। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালিয়ান জায়ান্টরা। ২০২২-২৩ মৌসুমে এ প্রতিযোগিতার ফাইনালে ম্যানসিটির কাছে ১-০ গোলে হারের সেই ব্যথা অল্প হলেও কমাতে পেরেছে সিমিওন ইনজাগির ইন্টার।

ম্যানসিটির গোলমেশিন আর্লিং হাল্যান্ড ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে কোনো ইউরোপিয়ান ক্লাবের হয়ে ১০০ গোলের রেকর্ড গড়তে পারতেন এ ম্যাচে। কিন্তু আগের চার লিগ ম্যাচে ৯ গোল করা নরওয়েজিয়ান স্ট্রাইকার এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। দারুণ এ মাইলফলক ছুঁতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাকে।

প্রথমার্ধে দুটি সুযোগ অল্পের জন্য নষ্ট করেন হাল্যান্ড। তার হেড ইন্টার গোলরক্ষক ইয়ান সমার লাইনে থেকে লাফিয়ে রুখে দেন। তারপর তার শক্তিশালী নিচু শট পোস্টের বাইরে দিয়ে যায়।

আইনরিখ মিখিতারিয়ান অবিশ্বাস্যভাবে একটি সুযোগ নষ্ট করলে ম্যানসিটিভক্তরা দীর্ঘশ্বাস ফেলেন। ৮ গজ দূর থেকে নেওয়া তার রকেটগতির শট তাকে বিস্মিত করে বারের ওপর দিয়ে যায়। শেষ মুহূর্তে ইলকাই গুন্দোয়ান দুটি সহজ সুযোগ নষ্ট করে সিটিভক্তদের আক্ষেপে ভাসান। একবার সরাসরি শট মারেন গোলরক্ষকের দিকে। শেষবাঁশি বাজার আগ মুহূর্তে বারের ওপর দিয়ে বল মারেন। সব মিলিয়ে সিটির ২২ শটের বিপরীতে ইন্টার মেরেছে ১৩টি। তবে তারা বল লক্ষ্যে মেরেছিল অতিথিদের (৫) চেয়ে একটি বেশি।

ম্যাচ শেষে ম্যানসিটির ডিফেন্ডার রুবেন দিয়াস বলেছেন, ‘খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। আমরা জানতাম কী হতে যাচ্ছে, তারা শীর্ষ একটি দল, জিততে অভ্যস্ত। আমরা জানতাম আমাদের কাজ মোটেও সহজ হবে না। শেষে বলতে চাই, দলের পারফরম্যান্স সেরা ছিল। আমরা গোল করার খুব কাছে ছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা