প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৮ এএম
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। গলে আগামীকাল বুধবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আসন্ন এ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
ধনঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে টেস্ট দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো। সবশেষ ২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে আলো ছড়িয়েছেন ওশাদা।
সবশেষ ইংল্যান্ড সফরের দল থেকে দিলশান মাদুশকার পাশাপাশি বাদ পড়েছেন নিসালা থারাকা ও কাসুন রাজিথা। টেস্ট দলে ফিরেছেন সাদেরা সামারাবিক্রমে ও জেফ্রি ভ্যান্ডারসে।
পেস ইউনিটে অবশ্য এখনও আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো এবং মিলান রত্নায়েকের মতো পেসাররা আছেন। ঘরের মাঠে খেলা হওয়ায় স্পিনে খানিকটা বাড়তি জোর দেবে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড : ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, ওশাদা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে।