× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৬ পিএম

ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের দেয়াল ভাঙলেন কোহলি

বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজ। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার–ব্যাটসম্যানরা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারতের প্রস্তুতি। সবার চেয়ে কোহলি মনে হয় একটু বাড়তি সময়ই দিচ্ছেন নেটে। প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

কোহলির প্রস্তুতি যে সত্যিই খুব ভালো হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে নেটে তার ব্যাটে–বলের দুর্দান্ত সংযোগ দেখে। টাইমিংটা খুব ভালো হচ্ছে কোহলির। নেটে অনুশীলনের সময় তো তাঁর মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ছিদ্র হয়ে গেছে।

কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী সেই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজনের মন্তব্য ছিল এ রকম, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’

চিপকের ঠিক কোন জায়গার দেয়ালে ফুটো হয়েছে, সেটা জানা যায় আরেকজনের মন্তব্যে, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙে ফেলেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা