× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইসিসির আগস্ট মাসের সেরা দুই লঙ্কান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪০ পিএম

আইসিসির আগস্ট মাসের সেরা দুই লঙ্কান

দ্বিতীয়বারের মতো একই মাসে এক দেশের দুজন আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন। পুরুষদের বিভাগে দুনিথ ভেল্লালাগে এবং নারী বিভাগে এ সম্মান জিতেছেন হারশিতা মাদাভি। গত জুনে ভারত পুরুষ দলের জাসপ্রিত বুমরা ও নারী দলের স্মৃতি মান্ধানা মাসসেরা হয়েছিলেন।

পারফরম্যান্স বিবেচনায় আইসিসির কাছ থেকে পুরুষ ও নারী দুই ক্যাটাগরিতেই শ্রীলংকার দুই ক্রিকেটার সেরার স্বীকৃতি আদায় করে নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ এবং ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলসকে টপকে পুরুষ ক্যাটাগরিতে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হতেছেন অলরাউন্ডার দিনুথ ওয়েলাগে।

১৯৯৭ সালের পর প্রথমবার টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজে ব্যাট হাতে ১০৮ রান ও বোলিংয়ে ৭ উইকেট পাওয়া ওয়েলাগে তার দলের সিরিজ জয়ে প্রধান ভূমিকা রাখেন। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে না নামলেও বল হাতে ২৭ রানে ৫ উইকেট নেন। এটি ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

নারীদের ক্যাটাগরিতে আগস্ট মাসের সেরা খেলোয়াড় হয়েছেন হর্ষিতা মাদাভি। প্রতিভাবান এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার সম্প্রতি তার ফর্ম অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা