× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিউতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০২ পিএম

বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিউতে

দুবাইতে ছুটি কাটাতে গিয়ে নিজের ফ্ল্যাটের দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন সৌদি আরবের ফুটবলার ফাহাদ আল-মুওয়ালাদ। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

স্থানীয় পুলিশ জেনারেল কমান্ড থেকে জানানো হয়, এ বিষয়ে তদন্ত চলছে। মেডিকেল টিমের যথাসাধ্য তাকে প্রয়োজনীয় সেবা প্রদান অব্যাহত রেখেছে। বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

৩০ বর্ষী এই উইঙ্গার সৌদি প্রো লিগের ক্লাব আল শাবাবের হয়ে খেলেন। তিনি সৌদি আরবের হয়ে ৭৮টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে আল-মুওয়ালাদ খেলেছিলেন। ঐ বছর স্প্যানিশ ক্লাবের সঙ্গে ধারে থাকাকালীন লেভান্তের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন।

সৌদির জার্সিতে আল-মুওয়ালাদের গোল সংখ্যা ১৭টি। দেশটির বয়সভিত্তিক দলেও খেলেছেন। ২০১১ সালে আল-ইত্তিহাদে তিনি পেশাদার ক্লাব ক্যারিয়ার শুরু করেন। আল শাবাবে ২০২২ সালে যোগ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা