× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তদের নিয়ে হার্শা ভোগলের যে আফসোস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৫ এএম

ভারতের বিপক্ষে শান্তদের লড়াই দেখতে চান হার্শা— সংগৃহীত ছবি

ভারতের বিপক্ষে শান্তদের লড়াই দেখতে চান হার্শা— সংগৃহীত ছবি

মাঠের লড়াই শুরু হতে এখনও সপ্তাহখানেক সময় বাকি। তার আগেই উর্ধ্বে চেপেছে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের পারদ। একে তো সাদা পোশাকের ক্রিকেট, তারওপর সফর— দুইয়ে মিলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সুযোগ ক্রিকেটবোদ্ধারা কমই দেখছেন। তবে ভিন্ন একটি বিষয় টেনে আফসোস করেছেন হার্শা ভোগলে।

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২০১৯ সালের গোলাপি টেস্টে সিরিজের পর এটি দ্বিতীয় সফর, ভারতের মাটিতে টেস্ট সিরিজ হিসেব করলে এটা হবে তৃতীয়। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শার আক্ষেপ এখানেই। নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, দুঃখের ব্যাপার হল, বাংলাদেশ এমন একটি দেশ যারা খুব বেশি আমন্ত্রণ পায় না।

ভারত নাজমুল হোসেন শান্তদের ডাকায় বেজায় খুশি হার্শা, ‘প্রথম কথা হচ্ছে আমি খুবই খুশি যে ভারত আরও একবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। দুঃখের ব্যাপার হল, এটি এমন একটি দেশ যারা খুব বেশি আমন্ত্রণ পায় না। ২০১০ সালের পর ইংল্যান্ডে টেস্ট খেলেনি তারা। অস্ট্রেলিয়া তাদের আমন্ত্রণ জানিয়েছে কেবল একবার, ২০০৩ সালে তাও অফ সিজনে ডারউইনের দিকে। আমি অনেক খুশি যে ভারত এখানে দায়িত্ব নিয়ে তাদের আমন্ত্রণ জানিয়েছে ভারতে টেস্ট ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছে।’

সপ্তাহ দুই আগেই পাকিস্তানের মাঠে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। তবে ভারত কঠিন প্রতিপক্ষ। টেস্টে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও ফেবারিট তারাই। হার্শা অন্যদের মতো এক পাক্ষিক ভবিষদ্ব্যণী করতে চান না। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের চাওয়া লড়াই।

ইউটিউবে হার্শা বলছেন, ‘ভারত অনেক এগিয়ে থেকে ফেবারিট হিসেবে শুরু করবে। আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব। কারণ এটা আমি আগে দেখিনি। যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ হতে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা