প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৬ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ পিএম
সিডনিতে আল আমিন মিয়া
সিডনি ম্যারাথন-২০২৪ সফলভাবে সম্পন্ন করেছেন যমুনা টিভির আল আমিন মিয়া। পাহাড়ি রাস্তার কঠিন এই ম্যারাথনে লক্ষ্যপূরণে শেষ পর্যন্ত অবিচল ছিলেন তিনি।
‘রান ফর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে বিশ্বের উল্লেখযোগ্য ম্যারাথনগুলোতে অংশ নেন আল আমিন। বাংলাদেশের এ ম্যারাথনার এর আগে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ব্রাইটন ম্যারাথন ২০২৪ সফলভাবে সম্পন্ন করেছিলেন। ২০২৩ সালে ভারতের টাটা মুম্বাই ম্যারাথনেও সফল অংশগ্রহণ ছিল তার।
আর ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন নিউইয়র্ক ম্যারাথনে। সিডনি ম্যারাথন সম্পন্ন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত আল আমিন মিয়া। কৃতজ্ঞতা জানান তার পাশে থাকা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। বর্তমানে যমুনা টিভির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার পদে কর্মরত আছেন আল আমিন মিয়া।