× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফে নির্বাচনে তরফদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৪ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭ পিএম

বাফুফে নির্বাচনে প্রার্থী  হচ্ছেন তরফদার রুহুল আমিন । সংগৃহীত ছবি

বাফুফে নির্বাচনে প্রার্থী হচ্ছেন তরফদার রুহুল আমিন । সংগৃহীত ছবি

‘বাফুফে নির্বাচনে অংশ নেব না।’ শনিবার রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে এক সংবাদ সম্মেলনে এমনই ঘোষণা দিয়েছিলেন সংস্থাটির সভাপতি কাজী সালাহউদ্দিন। সাবেক এই তারকা ফুটবলারের ঘোষণার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ফুটবল সংগঠক ও সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা তরফদার রুহুল আমিন।

রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ‘ঐকমত্যের ভিত্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪, সভাপতি প্রার্থী ঘোষণা’ শিরোনামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। ফুটবল ফেডারেশন জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে সহায়তা করেনি। উনার সহায়তায় জেলায় লিগ হয়েছে।’

গতবারের নির্বাচনেও বাফুফের সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তরফদার। যদিও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসেন তিনি। তবে এবার সভাপতির পদে লড়াই করতে প্রস্তুত তিনি। এ নিয়ে তরফদার বলেছেন, ‘আমরা বিজয়ী হলে চার বছরে ফুটবলের ভিত শক্ত করার চেষ্টা করব। যাতে পরে যারা আসবেন তারা কাজ করার একটি শক্ত ভিত পান। আমরা একটি শক্তিশালী ফেডারেশন গড়তে চাই। সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে চাই।’ যোগ করেন, ‘২০২০ সালে যখন প্যানেল করে এগোতে গেলাম, তারা আমাকে নিয়ে চক্রান্ত করে। আমার ব্যবসার ক্ষতি হলো। দেশেও থাকতে পারিনি। সাইফ পাওয়ারটেকের ক্ষতি হয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।’

২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে ফুটবলাঙ্গনে পথচলা শুরু হয় তরফদারের। পরবর্তীকালে ফুটবলের শক্ত ভিত দাঁড় করাতে অনেক অর্থ ব্যয় করেন। তার অর্থায়নে জেলা-বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ২-৩ বছর খেলা পরিচালনা করেছে। একটা সময় বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে মনোমালিন্যের জেরে সাইফ স্পোর্টিং সিনিয়র ও জুনিয়র দুই ক্লাবেরই ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।

তরফদার রুহুল আমিন ছাড়াও বাফুফের সভাপতি প্রার্থী হিসেবে দেখা যেতে পারে সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল এবং বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সহসভাপতি হিসেবে কাজ করা ইমরুল হাসানকে। যদিও এ ব্যাপারে দুজনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, দুই-তিন দিনের মধ্যেই তারা ঘোষণা দেবেন। যদিও গতকাল বাফুফে ভবনে লিগ কমিটির সভা শেষে এই বিষয়ে প্রশ্ন করা হলে ইমরুল হাসান বলেছেন, ‘দেখা যাক, এটার উত্তর সময় বলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা