× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের মাসসেরা হাল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৬ পিএম

রেকর্ড গড়ে প্রিমিয়ার লিগের মাসসেরা হাল্যান্ড

কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে মৌসুম শুরুর প্রথম তিন ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আর্লিং হাল্যান্ড। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী এ স্ট্রাইকার। 

ইপিএলে শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমে দলের হয়ে তিন ম্যাচে ৭ গোল করেছেন হাল্যান্ড। যা মধ্যে রয়েছে দুটি দারুণ হ্যাটট্রিকও। লিগটির ইতিহাসে মৌসুম শুরুর প্রথম তিন ম্যাচে এই নরওয়েজিয়ান তারকার সমান গোল করার রেকর্ড নেই আর কোনো ফুটবলারের। 

গতকাল শুক্রবার প্রিমিয়ার লিগের ৮ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সমর্থক ও ফুটবল বিশেষজ্ঞদের ভোটে মাসের সেরা নির্বাচিত হন হাল্যান্ড। ২০২২ সালে প্রিমিয়ার লিগে যোগ দেয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো মাসসেরা খেলোয়াড় হলেন হালান্ড। আগের দুবার হয়েছিলেন ২০২২ সালের আগস্টে ও ২০২৩ সালের এপ্রিলে।  

গত মাসে ইপসউইচ টাউন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক ও চেলসির বিপক্ষে এক গোল করেন হাল্যান্ড। ১৯৯৪-৯৫ মৌসুমের পর লিগ শুরুর প্রথম তিন ম্যাচের দুটিতে হ্যাটট্রিক করার রেকর্ড এটি। সেবার পল জেওয়েল ব্রাডফোর্ড সিটির হয়ে এ কীর্তি গড়েছিলেন।

অবশ্য ৭ গোল করে তৃপ্ত নন হাল্যান্ড। কঠোর পরিশ্রম করে নিজের খেলার উন্নতি করতে চান সিটি তারকা, ‘এ পুরস্কার জিতে আমি আনন্দিত। আমাকে সাহায্য করার জন্য আমার সতীর্থ, কোচ ও দলের স্টাফের প্রতি কৃতজ্ঞ। আগস্ট মাসটি দলের জন্য অসাধারণ ছিল। ম্যানচেস্টার সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পেরে আমি গর্বিত। গত মাসে তিন ম্যাচে ৭ গোল করা দারুণ ছিল। কিন্তু আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং খেলায় উন্নতি আনতে হবে।’

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলে ৭০ গোল করেছেন হাল্যান্ড। অ্যাসিস্ট আছে ১২টি। সব মিলিয়ে সিটির হয়ে ১০২ ম্যাচ খেলে তার ১৪ অ্যাসিস্টের সঙ্গে তার গোলের সংখ্যা ৯৭টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা