× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ

আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৯ পিএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৩ পিএম

আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। যেখানে জার্মানির কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা। তাদের হারের দিনে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মেয়েরা।

শুক্রবার এস্তাদিও মেট্রোপলিটন স্টেডিয়ামে জার্মানি অনূর্ধ্ব-২০ নারী দলের কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ নারী দল। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। ১টি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

একই দিনে ক্যামেরুন অনূর্ধ্ব-২০ নারী দলের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। সেলেসাওদের হয়ে দুদিনহা ২টি ও প্রিসলিসা ১টি গোল করেন। ক্যামেরুনের একমাত্র গোলটি আসে নওমি ইতোর পা থেকে।

এদিন অবশ্য ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে ব্রাজিল। ২২ মিনিটে ক্যামেরুনকে এগিয়ে দেন নওমি ইতো। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় লাগেনি তাদের। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে ব্রাজিলের মেয়েরা। ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কেউই। নির্ধারিত সময়ে আর কেউ গোল না পেলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যেখানে ৯১ ও ১২৪ মিনিটে আরও ২ গোল করে ব্রাজিলকে শিরোপার পথে এগিয়ে নেন দুদিনহা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে। যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার মেয়েরা। সেমিতে ওঠার লড়াইয়ে অন্য তিনটি ম্যাচে খেলবে নেদারল্যান্ডস-কলম্বিয়া, জাপান-স্পেন ও জার্মানি-যুক্তরাষ্ট্র। ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে দুই সেমিফাইনাল। সেখানকার জয়ী দুই দল ২২ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে নামবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা