× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০৩০ পর্যন্ত রিয়ালেই থাকছেন লুনিন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ এএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৪ এএম

২০৩০ পর্যন্ত রিয়ালেই থাকছেন লুনিন

লম্বা সময় ধরেই রিয়াল মাদ্রিদের রিজার্ভ গোলকিপার ছিলেন আন্দ্রি লুনিন। গত মৌসুমের শুরুতে থিবো কোর্তোয়া চোটে পড়ে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ পান তিনি। স্প্যানিশ ক্লাবটির জার্সিতে  সুযোগ পেয়েই আস্থার প্রতীক হয়ে ওঠেন। তাই লস ব্লাঙ্কোসদের সঙ্গে ২০৩০ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইউক্রেনের এ গোলকিপার।

শুক্রবার রিয়াল মাদ্রিদ বিবৃতিতে লুনিনের সঙ্গে নতুন করে চুক্তি নবায়নের কথা জানিয়েছে। ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে নতুন করে ছয় বছরের চুক্তি সেরেছেন তিনি। লা লিগার দলটির সঙ্গে ২৫ বছর বয়সি লুনিনের আগের চুক্তির মেয়াদ শেষ হতো চলতি মৌসুম শেষে। ভবিষ্যতের বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে গত আসরের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।

২০১৮ সালে লুনিন যখন সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমান, তখন তার বয়স ছিল ১৯। ওই সময়ে একাদশে সুযোগের সম্ভাবনা না থাকায় প্রথম দুই মৌসুমে ধারে খেলেন লা লিগারই দুই দল লেগানেস ও রিয়াল ভাইয়াদলিদে। এরপর ২০২০-২১ মৌসুমে রিয়ালে ফিরে সাইডবেঞ্চেই কাটাচ্ছিলেন। তবে গত মৌসুমে দলের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

কোর্তোয়া চোট কাটিয়ে ফেরায় এবং নিজের অসুস্থতায় ফাইনালে লুনিন খেলতে পারেননি। যেখানে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ইউরোপ-সেরার মঞ্চে রেকর্ড ১৫তম শিরোপা জিতে নেয় রিয়াল। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৪৮ ম্যাচ খেলে ১৬টিতে জাল অক্ষত রেখেছেন লুনিন। দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ জিতেছেন মোট ১০টি শিরোপা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা