× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৩ পিএম

শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। সেই সঙ্গে ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ওয়ানডে কাপে মালিককে কেন স্ট্যালিয়ন্সের মেন্টর নিয়োগ দেয়া হয়েছে সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) সমালোচনা করেছেন তিনি।

বাসিত নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘যে মানুষটা নিজের দেশকে নিয়েই চিন্তাভাবনা করে না, তাকে কখনই মেন্টর পদে বসানো উচিত নয়। যে মানুষটা স্বীকার করে যে আমরা সবকিছু জেনেই ম্যাচটা হেরেছি, তার কাঁধে এই দায়িত্ব দেওয়া একেবারে উচিত নয়। যদি কেউ প্রমাণ (ফিক্সিংয়ের) চায়, তাহলে আমি প্রমাণ দিয়ে দেব। সম্প্রতি রামিজ রাজা সাহেব শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে উনি কী বলেছিলেন?’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর পাকিস্তানের ক্রিকেটাররা এখন ব্যস্ত চ্যাম্পিয়ন্স কাপে। পাঁচ দলের এই টুর্নামেন্টে স্ট্যালিয়ন্সের অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হারিসকে। একই দলে থাকা বাবর আজমকে অধিনায়ক না করায় চটেছেন বাসিত, ‘একটা অনুশোচনা আমার হচ্ছে। হাতে বাবর আজম আছে। তাহলে শোয়েব কেন হারিসকে অধিনায়ক করবে। বাবর আজমের পকেট থেকে ১০ জন হারিস বের করা যাবে।’

বাবরকে অধিনায়ক না করে একপ্রকার অপমান করা হয়েছে বলে মনে করেন বাসিত, ‘এটা বাবরের জন্য বড় একটা অপমান। ও নিজে ভীরুও। ওর উচিত ছিল উমর আকমল ও আহমেদ শেহজাদের মতো খেলতে অস্বীকৃতি জানানো।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা