× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দুলাল মাহমুদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ পিএম

দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ। সংগৃহীত ছবি

দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ। সংগৃহীত ছবি

এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা এআইপিএস এশিয়া পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকার সম্পাদক মাহমুদ হোসেন খান দুলালকে ‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করেছে।

শুক্রবার সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইপিএস এশিয়ার কংগ্রেসে এশিয়ার ছয়জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে তাদের আজীবন কর্মকাণ্ডের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। অপর পাঁচজন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালের।

এবার নিয়ে দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিকদের এই সম্মানে ভূষিত করা হবে। বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএস-এর ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ।

এআইপিএস এশিয়ার কংগ্রেসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সনৎ বাবলা, কাজী শহীদুল আলম, সামন হোসেন, সুদীপ্ত আনন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা