× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবা অলিম্পিয়াড

দ্বিতীয় রাউন্ডে হার দেখলো বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫১ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম

দ্বিতীয় রাউন্ডে হার দেখলো বাংলাদেশ

দাবা অলিম্পিয়াডে জয় দিয়ে শুভ সূচনাই করেছিল বাংলাদেশ। ওপেন ও মহিলা, দুই বিভাগেই জয় জয় পেয়েছিল দেশের দাবাড়ুরা। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আর পেরে উঠেনি লাল-সবুজের প্রতিনিধিরা; হাঙ্গেরীর বুদাপেস্টে প্রতিযোগিতার ৪৫তম আসরে দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ওপেন বিভাগে ভিয়েতনামের কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। চার দাবাড়ুর মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ প্রতিপক্ষ বান গিয়া হুয়ের সঙ্গে ড্র করতে সক্ষম হয়েছেন। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার মনন রেজা নীড় ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরেছেন।

মহিলা বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল রোমানিয়া। রোমানিয়ার বিপক্ষে বাংলাদেশ ১-৩ ব্যবধানে হার মেনেছে। চার বোর্ডের মধ্যে দুই বোর্ডে হেরেছে বাংলাদেশ। নোশিন আঞ্জুম ড্র করেন রোমানিয়ার বুলনাগা ইরিনার সঙ্গে। আরেক রোমানিয়ান দাবাড়ু আলেক্সিয়া মিখালের সঙ্গে ড্র করে বাংলাদেশের ওয়াদিফা আহমেদ। আর নুসরাত জাহান আলো ও ওয়ালিজা আহমেদ পরাজিত হন। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও বিশ্রামে ছিলেন গ্র্যান্ডমাস্টার রানী হামিদ। 

দলগত দাবায় চার জন চার বোর্ডে খেলেন। প্রতি বোর্ডে জয়ী হলে এক পয়েন্ট আর ড্র হলে আধা পয়েন্ট। বাংলাদেশ গত পরশু প্রথম রাউন্ডের খেলায় উভয় বিভাগে ৪-০ পয়েন্টে জিতেছিল। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে কোনো বিভাগেই কোনো বোর্ডে জয় আসেনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা