× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপেক্ষা এবার সাকিবের ব্যাটিং ফর্মে ফেরার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১২ পিএম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বল হাতে আগুনে ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। সারের হয়ে কাউন্টি অভিষেকই দুই ইনিংস মিলিয়ে তারকা এ অলরাউন্ডার পেয়েছেন ৯ উইকেট। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে শিকার করেছিলেন ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন সাকিব। সব মিলিয়ে তার উইকেট এখন ৩৫১টি।

কিন্তু বিপরীতে তার ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। তবে বিসিবির নির্বাচক হান্নান সরকার এখানে কোনো সমস্যাই দেখছেন না। জাতীয় দলের সাবেক এ ব্যাটারের কাছে, সাকিবের ব্যাটিং ফর্মহীনতা সাময়িক। সহসাই কেটে যাবে এটা। সাকিবের রানে ফিরতে দরকার একটা ভালো ইনিংস। 

আজ ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজের দল ঘোষণার পর মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং নিয়ে হান্নান বলেন, ‘ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-টোয়েন্টি বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি, সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার।’

হান্নানের কাছে দলে সাকিবের থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তার উপস্থিতি প্রতিপক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেয়, ‘সাকিব যদি দলে থাকে, সেটা নিয়ে প্রতিপক্ষেরও একটা চিন্তা থাকে। দুই-চার-পাঁচ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না। আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার। ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা