প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০ পিএম
তিনি মাঠে ছিলেন ২৭ মিনিট।
বল খেলেছেন ২৩টি। ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে করেছেন ৫৯ রান। গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে
ট্রাভিস হেডের আমলনামা এই! সাউদাম্পটনে অজি হার্ডহিটার যতটা না দৌড়ে রান তুলেছেন, তার
চেয়েও বেশি বাউন্ডারি হাঁকিয়েছেন। তার তাণ্ডবলীলায় তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে
এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
স্বাগতিক ইংল্যান্ডের
অধিনায়ক ফিল সল্টের আমন্ত্রণে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। মিথু শর্ট ও হেডের ৮৬
রানের দারুণ জুটিতে ১৭৯ রান সংগ্রহ করে সফরকারীরা। বড় জুটির অভাবে জবাবটা ভালো হয়নি
ইংলিশদের। নির্ধারিত ২০ ওভারের ৪ বল আগেই ১৫১ রানে গুটিয়ে যায় তারা।
এদিন ওপেনিংয়ে নেমে শুরু থেকেই
ব্যাটিং ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার হেড ও শর্ট। পাওয়ারপ্লের ৬ ওভারে দলীয় স্কোরকার্ডের
দুজন যোগ করেন ৮৬ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ। পাওয়ারপ্লের শেষ
বলে হেড আউট হলে এই জুটি ভাঙে। স্বীকৃত টি-টোয়েন্টিতে চলতি বছরে এ নিয়ে সাতবার পাওয়ারপ্লের
মধ্যে ফিফটি করেছেন বাঁহাতি এই টপঅর্ডার ব্যাটার। ২০২৪ সালে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে
হেডের রান ১৪১১, স্ট্রাইক রেট ১৮১.৩৬।
ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়া
যেই গতিতে রান তুলেছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল রান পাহাড় উঠবে। কিন্তু লিয়াম লিভিংস্টোন,
জোফরা আর্চার ও সাকিব মাহমুদের কারণে কোটার সব ওভার খেলা হয়নি অজিদের। ১৯.৩ ওভারে সব
উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে সফরকারীরা। লিভিংস্টোর তিনটি, আর্চার ও সাকিব দুটি করে উইকেট
তোলেন।
জবাবে শুরুটা ম্যাড়মেড়ে ছিল
ইংল্যান্ডের। পাওয়ারপ্লেতেই তারা হারিয়েছে ৩ উইকেট। রান তুলতে পেরেছে কেবল ৪৬। লিভিংস্টন
খেলেছেন দলীয় সর্বোচ্চ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৭ রান। বাকিরা ছিলেন
আসা-যাওয়ার মিছিলে। কার্যত বড় জুটির অভাবে ১৫১ রানে থেমেছে তারা। দলের পাঁচ ব্যাটার
দুই অঙ্কের ঘরেও যেতে পারেনি। অজিদের হয়ে শ্যান অ্যাবট তিনটি। দুটি করে উইকেট তোলেন
জশ হ্যাজেলউড ও এডাম জাম্পা। ম্যাচসেরার পুরস্কার জিতেন হেড।
সিরিজের প্রথম ম্যাচ রাঙানোর
পর অজি অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হেড ও শর্টের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী
মঞ্চে তিনি বলেছেন, ‘দারুণ ছিল হেড ও শর্টের ব্যাটিং। তার চেয়েও দারুণ ছিল স্ট্রাইক
রেট দুশর ওপরে দেখা। হেড আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা ভাগ্যবান, হ্যাজেলউড ও জাম্পার
মতো টিমম্যাটে পেয়েছি।’