× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠক, ছিলেন তামিমও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম

মিরপুরে বিসিবি কার্যলয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ; ছবি: বিসিবি

মিরপুরে বিসিবি কার্যলয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ; ছবি: বিসিবি

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২১ আগস্ট বিসিবির নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই বোর্ডের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি প্রধান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যলয়ে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড সভাপতি ফারুক। সে বৈঠকে ছিলেন তামিম ইকবালও। সম্প্রতি গুঞ্জন রয়েছে বোর্ড পরিচালক হয়ে বিসিবিতে ফিরছেন তিনি! যদিও সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে এই বৈঠকে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় এবং মেহেদি হাসান মিরাজ।

এর আগে বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজজয়ী দেখা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনও ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা