× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানেই হবে চ্যাম্পিয়নস ট্রফি- আইসিসির প্রধান নির্বাহী

সিদ্ধান্ত জানায়নি ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২০:১৮ পিএম

পাকিস্তানেই হবে চ্যাম্পিয়নস ট্রফি- আইসিসির প্রধান নির্বাহী

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। মেগা টুর্নামেন্টটি দেশটিতে হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর অন্যতম কারণ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের আপত্তি। যদিও এখন পর্যন্ত পাকিস্তানে খেলতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ভারত। এদিকে আগের সিদ্ধান্তেই বহাল আছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থার প্রধান নির্বাহী গফ অ্যালারডাইস দিয়েছেন এমন তথ্য।

ভারত তাদের সিদ্ধান্ত না জানালেও প্রতিযোগী অন্য দেশগুলো পাকিস্তানের মাটিতে গিয়ে খেলার ব্যাপারে ইতিবাচক। এবার গ্রিনসিগন্যাল পাওয়া গেল স্বয়ং আইসিসি থেকেই। দুবাইয়ে বুধবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ব্রিফিং করে আইসিসি। সেখানে ওঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রসঙ্গ। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনের মাধ্যমে উঠে আসে অ্যালারডাইসের মন্তব্য, ‘বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফির আসর পাকিস্তান থেকে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই।’ 

৫০ ওভারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে বলা হয়ে থাকে ‘মিনি ওয়ার্ল্ড কাপ’। যেখানে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্ত আটে থাকা দলগুলো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাচ্ছে। স্বাগতিক পাকিস্তান বাদে বাকি দেশগুলো হচ্ছেÑ বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। তবে প্রথমবারের মতো টুর্নামেন্টটি খেলতে পারবে না শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।

সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের তিনটি ভেন্যু করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে আট দলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এজন্য ইতোমধ্যে খসড়া সূচিও তৈরি করে আইসিসির অনুমোদনের জন্য পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রস্তাবিত সূচি অনুযায়ীÑ নিরাপত্তার স্বার্থে ভারতের সব ম্যাচই হবে লাহোরে। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তানের সামর্থ্য সম্পর্কে আইসিসি কর্মকর্তা অ্যালারডাইস বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তানের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী আইসিসি। বিশ্ব ক্রিকেটের উন্নয়ন ও আন্তর্জাতিক অংশগ্রহণ বাড়াতে দেশটিও প্রতিশ্রুতিবদ্ধ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা