× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের শুভসূচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১০ পিএম

দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের শুভসূচনা

ওপেন বিভাগে রেকর্ড ১৯৩টি দেশকে নিয়ে হাঙ্গেরির বুদাপেস্টে বসেছে দাবা অলিম্পিয়াডের ৪৫তম আসর। মহিলাদের প্রতিযোগিতায় আছে মোট ১৮১টি স্কোয়াড। আসরে শুভসূচনা করেছে বাংলাদেশ। ওপেন ও মহিলা উভয় বিভাগেই প্রথম রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ।

ওপেনের চার বিভাগের চার বোর্ডই বাংলাদেশের দাবাড়ুরা জিতেছেন। দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মনন রেজা নীড় হারান লেস্থোর (Lesotho) চার দাবাড়ুকে। গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এই রাউন্ডে রিজার্ভ খেলোয়াড় ছিলেন।

নারী বিভাগেও বাংলাদেশের চার দাবাড়ু পরাজিত করেন সেন্ট লুসিয়ার চার দাবাড়ুকে। দুই বোন ওয়াদিফা, ওয়ালিজা, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আনজুম ও নুসরাত জাহান আলো স্ব স্ব বোর্ডে জেতেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ প্রথম রাউন্ডে বিশ্রামে ছিলেন।

দলগত দাবায় পাঁচ জনের দল। চার জন বোর্ডে খেলেন। প্রথম রাউন্ডে বাংলাদেশের দুই দল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছিল। আজ দ্বিতীয় রাউন্ডে ওপেন বিভাগে প্রতিপক্ষ ভিয়েতনাম ও নারী বিভাগে রোমানিয়া। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা