× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রোটিয়াদের বিপক্ষে আফগান দলে রশিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৯ পিএম

প্রোটিয়াদের বিপক্ষে আফগান দলে রশিদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে আফগানিস্তান। ১৭ সদস্যের এই দলে রাখা হয়েছে রশিদ খানকে। গতবছরের ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম আফগানিস্তানের ওয়ানডে দলে অর্ন্তভুক্ত হয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার আফগান ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে নেই স্পিনার মুজিব উর রহমান। বোর্ডের প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলেইমান খিল বলেছেন, মুজিবের জায়গায় ডাক পেয়েছেন অফ স্পিনার এএম গজানফার। গত মার্চের একদিনের খেলায় অভিষেক হয়েছিল ১৮ বর্ষী তরুণের।

রশিদের অন্তর্ভুক্তিতে মুজিব ও  নুর হোসেনের ঘাটতি অনেকটা পূরণ হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও রাখা হয়নি রশিদকে। এ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ইনজুরিতে থাকায় টেস্ট দলে রাখা হয়নি রশিদকে। 

গতবছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় পিঠে অস্ত্রোপচার করা হয় রশিদের। যে কারণে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ মিস করেন ২৫ বর্ষী এই লেগ স্পিনার। এছাড়াও বিগব্যাশ, পাকিস্তান সুপার লিগ ও এসএ টি-টোয়েন্টি থেকে নাম প্রত্যাহার করেন তিনি।  পিঠের অস্ত্রোপচারের ফলে রশিদ কেবল আইপিএল, এমএলসি, দ্য হানড্রেড, এসিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেন। এসময় একশ বলের টুর্নামেন্টের সময় ফের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। 

আফগানদের ১৭ সদস্যের দলে অভিষেক হতে পারে মিডিয়াম পেস বোলার বিলাল সামির। টপ অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি ও আবদুল মালিককেও রাখা হয়েছে স্কোয়াডে। মালিক মূলত স্কোয়াডে ডাক পেয়েছেন ইব্রাহিম জাদরান। হাঁটুর ইনজুরির কারণে কিউদের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েন টপঅর্ডার এই ব্যাটার।

প্রোটিয়াদের বিপক্ষে আফগানদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এই সিরিজের সবগুলো ম্যাচ হবে দুবাইয়ে। 

আফগানিস্তানের স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী, রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলীখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান,দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, এএম গজানফার, ফজলহক ফারুকী, বিলাল শামি, নাভেদ জাদরান ও ফরিদ আহমদ। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা