× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলার মেয়েদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪২ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৫ পিএম

বড় জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলার মেয়েদের

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী এ দল। এবার স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও বড় জয়ে শুরু করেছে রাবেয়া খাতুনের দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কান মেয়েদের ৭ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান করে স্বাগতিক মেয়েরা। রান তাড়ায় ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।

‘এ’ দলের সিরিজ হলেও বিশ্বকাপের ভাবনায় স্কোয়াডে আছেন জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। এদিন টস জিতে প্রথমে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক রাবেয়া খান। স্বাগতিক দলের দুই ওপেনার দারুণ শুরু পেয়েছিলেন। ৭৩ বলে ৭২ রানের উদ্বোধনী জুটি গড়েন কৌশিনী নুথ্যাঙ্গা ও নেথমি পূর্ণা। তবে এরপরই ঘুরে দাঁড়ান সফরকারীরা। ৭২ থেকে ৭৬ মাত্র ৪ রানের ব্যবধানে টপঅর্ডারের চার ব্যাটারের উইকেট তুলে নেন। এরপর আর বেশিদূর এগোতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১১২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৪৩ রান করেন ওপেনার কৌশিনী নুথ্যাঙ্গা। এ ছাড়া আরেক ওপেনার নেথমি পূর্ণার ব্যাট থেকে আসে ৪০ বলে ২৭ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

১১৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ৪০ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন সাথি রানী ও শামিমা সুলতানা। দুই ওপেনার জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজটা অনায়াসেই সারেন সুবহানা মোস্তারি ও মুরশিদা খাতুনরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন শামিমা সুলতানা। ৫ চার ও এক ছক্কার মারে ৪৪ বলে ৪৮ রান করেন উইকেটরক্ষক এই ব্যাটার।

আগামীকাল একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১২/৭ (কৌশনি নুথাঙ্গা ৪৩, নেথমি পূর্ণা ২৭, নিলাকসনা সন্ধামিনি ১৪; ফাহিমা খাতুন ৩/১৩, সুলতানা খাতুন ১/৮)।

বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৮.৫ ওভারে ১১৩/৩ (শামিমা সুলতানা ৪৮, সোবহানা মোস্তারি ২৮, সাথী রানি ২০; মালসা শেহরানি ২/২২, থারুকা শেহরানি ১/১৬)। 

ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা