× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘূর্ণি জাদুতে ফের ৪ উইকেট শিকার সাকিবের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:১৮ পিএম

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসান শো চলছেই। ব্যাট হাতে এখনও তেমন কিছু করে দেখাতে না পারলেও আলো ছড়িয়ে যাচ্ছেন বোলিংয়ে। সারের জার্সিতে প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছিলেন তারকা এ অলরাউন্ডার। শিকার করেছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ঝলক দেখালেন সাকিব। দ্বিতীয় ইনিংসেও তৃতীয় দিন পর্যন্ত ফের শিকার করেছেন ৪ উইকেট। এজন্য ২৫ ওভারে খরচ করেন ৮৩ রান। পেয়েছেন একটি মেডেনও।

নিজের দ্বিতীয় ডেলিভারিতেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে বোল্ড করেন সাকিব। পঞ্চম ওভারে টম অ্যাবেলকে আউট করেন এলবিডব্লুর ফাঁদে ফেলে। পরে বিদায় করেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকে। দুই ইনিংস মিলিয়ে তারকা এ অলরাউন্ডারের এ ম্যাচে এখন পর্যন্ত পেয়েছেন ৮ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক পৌঁছলেন সাকিব।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি সাকিব। ব্যক্তিগত ১২ রানের মাথায় জ্যাক লিচের তালুবন্দি হয়ে ফেরেন। ২৪ বলের এ ইনিংসে আর্চি ভনের ৫টি ডেলিভারি খেলেন সাকিব। প্রথম বলেই হাঁকান বাউন্ডারি। পরের ৩ বল ছিল ডট। শেষে পঞ্চম বলে নেন ১ রান।

প্রথম ইনিংসে সাকিবের ৪৬ বল থেকে আর্চি সংগ্রহ করেছিলেন ১৯ রান। মেরেছিলেন একটি বাউন্ডারি। পরে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন আর্চি। শিকার করেন ৬ উইকেট। ক্যারিয়ার-সেরা বোলিং পারফরম্যান্স এটি তার।

নিজেদের মাঠে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্রতিপক্ষ সমারসেট। প্রথম ইনিংসে তারা তুলেছিল ৩১৭ রান। জবাবে প্রথম ইনিংসে সাকিবের সারে সংগ্রহ করে ৩২১ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা