× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পয়েন্ট খুইয়েও সন্তুষ্ট জার্মানির কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৯ পিএম

পয়েন্ট খুইয়েও সন্তুষ্ট জার্মানির কোচ

আমস্টারডামে হারতেই বসেছিল জার্মানি। নেদারল্যান্ডস প্রায় জার্মানদের হারিয়ে দিয়ে ফেলেছিল। কিন্তু শেষমেশ তা পারেনি। তবে ডাচরা ২-২ গোলে রুখে দিয়েছে জার্মানিকে। তবে ম্যাচের ৯৯ সেকেন্ডে জালে বল জড়িয়ে জার্মানিকে ৫০ বছর আগের স্মৃতি রোমন্থনে বাধ্য করেছে ভার্জিল ফন ডাইকের নেদারল্যান্ডস। ৫০ বছরের মধ্যে জার্মানির জালে দ্রুততম গোল দিল ডাচরা।

দ্রুততম গোলটি উপহার দিয়েছেন নেদারল্যান্ডসের তিয়ানি রিইন্ডার্স। শুরুতে গোল হজম করলেও প্রথমার্ধটা ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানরা। ডেনিজ উনদাভ ও ইয়োশুয়া কিমিখের গোলে লিড নেয় জার্মানি। ৫০ মিনিটে ডাচদের সমতাসূচক গোল এনে দেন ডেনজেল ডামফ্রিস।

নেশনস লিগে নেদারল্যান্ডস-জার্মানি লড়াই শেষে দুঃসংবাদ পেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। দলটির রক্ষণভাগের ডাচ খেলোয়াড় নাথান আকে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। সপ্তাহ দুয়েক মাঠের লড়াইয়ে দর্শক হয়ে থাকতে পারেন। এ সময়ে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ড ও আর্সেনালের বিরুদ্ধে লড়াই করবে সিটি। আর চ্যাম্পিয়নস লিগে তারা মোকাবিলা করবে ইন্টার মিলানকে।

কোচ ইউলিয়ান নাগেলসমান চোখ রেখেছেন আগামী বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপে সাফল্য ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে দলকে গুছিয়ে যাচ্ছেন তিনি। দলও একটু একটু করে উন্নতি করছে। তাই পয়েন্ট খোয়ালেও খুশি ৩৭ বছরের এ ফুটবল গুরু, ‘দলের মধ্যে একটা বিষয়ে সচেতনতা আছে যে, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের এখন নেশন্স লিগের খেলা আছে, আগামী বছর বাছাইপর্ব এবং এরপর আশা করছি বিশ্বকাপে খেলব। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তত দিন পর্যন্ত আমাদের আরও ১৮টি ম্যাচ বাকি আছে। দলের সবার নিজেদের ওপর বিশ্বাস আছে এবং এটাই মূল। এটাই আমরা সবাই দেখতে চাই। আজ আমরা এমন একটি দল দেখেছি, যারা জিততে চেয়েছিল।’

দ্রুত গোল খেয়ে জার্মানি ঘুরে দাঁড়াতে উঠেপড়ে খেলেছে। সতীর্থদের এই পারফরম্যান্সে মুগ্ধ নাগেলসমান। তবে এখনও আরও অনেক উন্নতির জায়গা দেখছেন তিনি, ‘আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা খুব ভালো ছিল। পাঁচ-ছয় মিনিট সময় লেগেছিল, তবে এরপর আমরা ম্যাচে ভালো অবস্থায় ছিলাম।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা