প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম
প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সারেতে অভিষেক রাঙান সাকিব— সংগৃহীত ছবি
টনটনে
সমারসেটের বিপক্ষে ব্যাটিংয়ে ভালো শুরু এনেও
ইনিংস বড় করতে পারেননি
সাকিব আল হাসান। কিন্তু
বোলিংয়ে ধার দেখিয়ে চলছেন।
গতকাল বুধবার দ্বিতীয় ইনিংসে সারের হয়ে দারুণ শুরু
করেছেন সাকিব। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার
পর গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ থাকার
আগ অবধি নেন দুই
উইকেট। তৃতীয় দিনে চা বিরতির
আগে ৮৫ রানেই ৫
উইকেট হারিয়ে বসে সমারসেট।
টনটনে
তিন উইকেট নিয়ে দিন শুরু
করা সারে ইনিংসে আনে
৩২১ রান। ৪ রানের
লিড আনতে সারের হয়ে
৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাতে নামা টম
কারান। কাউন্টি ক্রিকেটে ফেরা সাকিব এদিন ব্যাট হাতে
করেন ১২ রান। কিন্তু
বোলিংয়ে এসে সেই ঘাটতি
পুষিয়ে দিয়েছেন।
ব্যাট
হাতে অনুজ্জল সাকিব পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই ফেরান মাইকেল
ভনের ছেলে আর্চি ভনকে।
এরপর টম এবলকে ফেলেন
এলবির ফাঁদে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার
আগ অবধি গতকাল ১০
ওভার হাত ঘুরিয়েছেন সাকিব।
৩৩ রান খরচায় পেয়েছেন
দুটি উইকেট।
সমারসেটের
ব্যাটিং ধসিয়ে দিতে সাকিবের পাশাপাশি
দারুণ ভুমিকা রেখেছেন পেসার জর্ডান ক্লার্ক। কেমার রোচ পেয়েছেন আরেকটি
উইকেট। ৮৫ রানে টপ
পাঁচ ব্যাটার হারানো সমারসেট দ্বিতীয় ইনিংসে এগিয়ে ৮১ রানে। সাকিবের
ঘূর্ণি আর ক্লার্কের তোপে
তাদের ইনিংস কতদূর আগায় সেটিই দেখার।