× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা ন্যাশন্স লিগ

ঘুরে দাঁড়াল ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩২ এএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩২ এএম

ফরাসি ফুটবলারদের উল্লাস

ফরাসি ফুটবলারদের উল্লাস

উয়েফা নেশন্স লিগে শুরুটা প্রত্যাশামতো হয়নি ফ্রান্সের। ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। বেলজিয়ামের বিপক্ষে গত সোমবার রাতে আধিপত্য দেখিয়ে ফরাসিরা ম্যাচটা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। 

আগের ম্যাচের ধাক্কার পর এ দিন শুরুর একাদশে আট পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। তার মধ্যে প্রথম একাদশে কিলিয়ান এমবাপেকেও রাখেননি কোচ দিদিয়ের দেশম। এমন ম্যাচে শুরুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে গুছিয়ে নেয় ফ্রান্স। যার ফলও তারা পায় খেলার ২৯তম মিনিটে। লিড এনে দেন কোলো মুয়ানি। শুরুতে দেম্বেলের শট এক হাতে রুখে দিয়েছিলেন বেলজিয়ান গোলকিপার।

সেই বল মুয়ানির সামনে পড়লে মুহূর্তেই জাল কাঁপান কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য গোল মিস করা এই তারকা। অবশ্য শুরুতে ফরাসিরা ছন্দ ফিরে পাওয়ার আগে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল বেলজিয়াম। লুইস ওপেন্দা গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সফল হতে পারেননি।

ফ্রান্সের হয়ে উসমান ডেম্বেলে শুরু থেকেই ছিলেন বিপজ্জনক। যার পুরস্কার পান ৫৭তম মিনিটে। জটলার মধ্যে ডিফেন্ডারদের কাটিয়ে বোকা বানান বেলজিয়ান গোলরক্ষককে। এমবাপে শেষ পর্যন্ত বদলি হিসেবে মাঠে নামেন ৬৭ মিনিটে। সঙ্গে নামেন ব্র্যাডলি বারকোলা।

শুরুতে নেমে স্কোরশিটে নাম তোলারও চেষ্টা করেন এমবাপে। ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে দুরূহ কোণ থেকে শটও নিয়েছিলেন। দুর্ভাগ্য, শটটি লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। ৮৬ মিনিটে আবার শট নিলে সেটা সেভ করেন বেলজিয়ান গোলপোস্টের সামনে দাঁড়ানো কাস্টিলস। 

ফ্রান্স তারকা এমবাপের গোল না পাওয়া নিয়ে ম্যাচ শেষে নিজের ভাবনা তুলে ধরেন কোচ দেশম, ‘তাকে নিয়ে ফরাসি দল সব সময়ই শক্তিশালী হবে এবং আমি নিশ্চিত যে এক মাসের মধ্যে সে আরও ভালো করবে। ক্লাবে তার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। কিলিয়ানকে (এমবাপে) নিয়ে আমার কোনো চিন্তা নেই।’

এদিকে পিএসজি ছেড়ে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। স্পেনেও গোল খরায় ভুগতে দেখা যায় এমবাপেকে। লা লিগায় এখন পর্যন্ত দলের চারটি ম্যাচেই খেলেন এই ফরোয়ার্ড। লিগে নিজের প্রথম গোল পেতে তাকে অপেক্ষা করতে হয় চতুর্থ ম্যাচ পর্যন্ত, সবশেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে জোড়া গোল করেন বিশ্বকাপজয়ী এই তারকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা