× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাউন্টিতে ফিরে উজ্জ্বল সাকিব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম

কাউন্টিতে ফিরে উজ্জ্বল সাকিব

সমারসেটের বিপক্ষে নামার আগে সাকিব আল হাসান বলেছিলেন, সারের হয়ে ছাপ রাখতে চান। সেই ছাপ রাখলেন বল হাতে নিয়েই। দীর্ঘ ১৩ বছর পর সাকিবের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ফেরাটাও রঙিন হয়েছে তাতেই। দিনের শুরুতে উইকেটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। দিন শেষ করেছেন ৪ উইকেট নিয়ে। গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ব্যাট প্যাড পরেই অপেক্ষা করছিলেন ব্যাটিংয়ের।

ব্যাটিংয়ে এখন অবধি একমাত্র টেস্টে নিজের জাত চেনানোর সুযোগ না আসলেও বোলিংয়ে দেখিয়েছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে একমাত্র ম্যাচটিতে অবশ্য উইকেটের জন্য সাকিবকে অপেক্ষা করতে হয়েছিল ৫৪তম ওভার অবধি। সমারসেটের টম অ্যাবেল সাকিবের বলে ধোকা খেয়ে বোল্ড হন। এরপর আরও তিন উইকেট।

দিনশেষে প্রতিপক্ষ থেমেছে ৩১৭ রানে। প্রথম ইনিংসে সাকিব ৯৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দলের সেরা বোলার বল করেছেন পুরো দলের প্রায় তিন ভাগের এক ভাগ ওভার।

মঙ্গলবার টনটনে দ্বিতীয় দিনে সাকিবের দল ১৪৮ রান তুলে ব্যাট করছে। তিন উইকেট হারানো দলকে টানছে রায়ান প্যাটেল ও বেন ফকস। এই উইকেট জুটির পর ব্যাটিংয়ে নামবেন সাকিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা