× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১০ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪১ পিএম

৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন খাতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বয়ে যাচ্ছে পরিবর্তনের জোয়ার। এর আগে তিনটি ফেডারেশনের প্রধানকে অপসারণ করাসহ দেশের সব বিভাগীয়, জেলা ও মহিলা ক্রীড়া সংস্থা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার একসঙ্গে ৪২টি ফেডারেশন তথা ক্রীড়া সংস্থার সভাপতিকে অব্যাহতি দেওয়া হলো। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে এই পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়টি। 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সহকারী সচিব এস এম হুমায়ুন কবীরের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, সংস্থার সভাপতিগণকে এতদ্দ্বারা অব্যাহতি প্রদান করিল।’

সভাপতিকে অব্যাহতি দেওয়া ফেডারেশনগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ জুডো ফেডারেশন, বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন, বাংলাদেশ জিমন্যাস্টিস ফেডারেশন,  বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন, বাংলাদেশ বাশাআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রাগবি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন, বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেরিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্যারা আর্চারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন,  বাংলাদেশ উন্ড ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন, বাংলাদেশ টেনিস ফেডারেশন, বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন, বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভলিবল ফেডারেশন, বাংলাদেশ স্কোয়াশ ব্যাকেটস ফেডারেশন, বাংলাদেশ রোইং ফেডারেশন, বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, বাংলাদেশ খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ খো খো ফেডারেশন ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা