× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালকে জেতালেন সুপার সাব রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:১১ এএম

পর্তুগালকে জেতালেন সুপার সাব রোনালদো

আগের ম্যাচেও দলের জয়সূচক গোল করেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁয়ে ছিলেন ৯০০ গোলের অনন্য মাইলফলক। টানা দ্বিতীয় ম্যাচেও পর্তুগালের নায়ক রোনালদো। এবার স্কটল্যান্ডের বিপক্ষে বদলি নেমে দলকে জিতিয়েছেন। রেকর্ড তো তিনি হরহামেশাই করেন। দলের প্রয়োজনে এবার হলেন ‘সুপার সাব’। 

লিসবনের বেনফিকা স্টেডিয়ামে গত রাতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছে পর্তুগাল। নেশন্স লিগের ম্যাচে পর্তুগিজদের শুরুর একাদশে ছিলেনই না রোনালদো। ৭ মিনিটে স্কটল্যান্ডকে এগিয়ে নেন তাঁদের স্ট্রাইকার স্কট ম্যাকটোমিনে। ১-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা পর্তুগাল রোনালদোকে মাঠে নামাতে খুব একটা দেরি করেনি।

৪৬ মিনিটে পেদ্রো নেতোর পরিবর্তে রোনালদোকে আনার পরই যেন ম্যাচে আলাদা একটা গতি আসে। ৫৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে পর্তুগাল। ১-১ গোলে ড্র যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই খেল দেখালেন রোনালদো। ৮৮ মিনিটে নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করলেন রোনালদো। ম্যাচও পর্তুগাল জেতে ২-১ গোলে। 

টানা দুই ম্যাচে গোল করে প্রতিযোগিতামূলক ফুটবলে গোলসংখ্যা ৯০১-এ নিয়ে গেলেন রোনালদো। তাঁর ছন্দে থাকার সময়ে দলও আছে দারুণ ছন্দে। দুই ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন পর্তুগিজরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা