× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৬ পিএম

যশপ্রীত বুমরাহ

যশপ্রীত বুমরাহ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে যশপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখা হতে পারে, এমন কথা বলা হচ্ছিল ভারতীয় মিডিয়ায়। তবে বাস্তবে তেমনটা ঘটেনি। বুমরাহকে রেখেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে ভারত। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ নিয়ে ভারতয়ি টিম ম্যানেজম্যান্টের চিন্তাভাবনায় যে পরিবর্তন এসেছে তা বলাই বাহুল্য। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পুর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ভারত। ১৬ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে আছেন রান মেশিন বিরাট কোহলি। ফিরেছেন ঋষভ পন্থ। দলটিতে রাখা হয়েছে ইনফর্ম ব্যাটার যশস্বী জয়সওয়াল , শুভমন ও লোকেশ রাহুলকে। ভারতীয় দলে একমাত্র চমক বাঁহাতী পেসার যশ দয়াল।

দু দেশের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। 

বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ ও যশ দয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা