× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাগআউটে ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম

ডাগআউটে ক্লপ

গত মৌসুমে লিভারপুল অধ্যায় চুকান ইয়ুর্গেন ক্লপ। পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নেন অলরেডদের গুরু। ক্লপের পক্ষ থেকেই একাধিকবার ঘোষণা আসে, তিনি আর কোচিংয়ে ফিরবেন না। কিন্তু কয়েক মাস না যেতেই ফের ডাগআউটে দেখা গেল ক্লপকে। মূলত বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে বিশেষ এক ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

গত শনিবার একটি বিশেষ টেস্টিমোনিয়াল ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের কোচ হিসেবে ফিরে আসেন ক্লপ, যা ছিল তার প্রিয় ক্লাবে এক ধরনের আবেগঘন এক প্রত্যাবর্তন। ম্যাচটি ক্লপের অধীনে খেলা ডর্টমুন্ডের দুই প্রাক্তন খেলোয়াড় লুকাস পিসজেক এবং জাকুব ব্লাসজিকোভস্কির সম্মানে আয়োজন করা হয়। ম্যাচটি ডিফেন্ডার ম্যাটস হুমেলসের বিদায়ি অনুষ্ঠান ছিল।

২০১১ ও ২০১২ সালে ডর্টমুন্ডকে পরপর দুটি বুন্দেসলিগা শিরোপা এনে দিয়েছিলেন ক্লপ। তাই তার ওপরই ভরসা রাখে ডর্টমুন্ড। ম্যাচের আগে ডর্টমুন্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লপের ফিরে আসার খবর এভাবেই প্রচার করে : ‘আগামীকালের কৌশল; ভালো পরিবেশ এবং বন্ধুত্বের শক্তি। কোনো প্রশ্ন?’ সঙ্গে ক্লপের একটি ছবি শেয়ার করা হয়। যেখানে তাকে আবারও মাঠে দেখা যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা