× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা নেশন্স লিগ

হাঙ্গেরিকে বিধ্বস্ত করল জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৫ পিএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৮ পিএম

হাঙ্গেরিকে বিধ্বস্ত করল জার্মানি

ইউরো চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল থেকে জার্মানির বিদায়ের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, টমাস মুলার এবং অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। তাই উয়েফা নেশন্স লিগে তরুণদের নিয়েই দল সাজান দলটির কোচ জুলিয়ান নাগেলসম্যান। তারুণ্যনির্ভর দল নিয়েও ইউরোপিয়ান লিগটিতে দুর্দান্ত শুরু করেছে জার্মানি। আসরের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে রীতিমত বিধ্বস্ত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

গতকাল শনিবার ডুসেলডর্ফে ‘এ’ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। প্রথমার্ধে নিকলাস ফুয়েলখুগ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে একবার করে জালের দেখা পান জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রিটজ, আলেকজান্দার পাভলোভিচ ও কাই হাভার্টজ। হাভার্টজের দুটি প্রচেষ্টা ক্রসবারে না লাগলে ব্যবধান আরও বাড়তে পারত।

তরুণদের নিয়ে গড়া এই জার্মান দল ছিল দুর্দান্ত। ম্যাচে তাদের একচেটিয়া দাপটের চিত্র মেলে পরিসংখ্যানেও। গোলের জন্য তারা শট নেয় মোট ২৩টি, যার ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হাঙ্গেরির ৬ শটের কেবল একটি লক্ষ্যে ছিল। অবশ্য প্রথম গোল পেতে জার্মানিকে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। নিকলাস ফুয়েলখুগ গোল করে দলকে এগিয়ে দেন। 

এরপর গোল শোধ করার জন্য হাঙ্গেরি চেষ্টা করলেও জার্মান রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় প্রতিপক্ষরা। দ্বিতীয়ার্ধেও কোনো ঝুঁকি নিতে চায়নি জার্মানি। আগ্রাসী ফুটবল খেলে হাঙ্গেরির রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকেন। ৫৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। ৯ মিনিট পর ৬৬ মিনিটে তৃতীয় গোল করেন ফ্লোরিয়ান রিটজ। 

তিন গোলের ব্যবধানে পিছিয়ে পড়ার পর হাঙ্গেরির ফুটবলারেরা এক রকম হাল ছেড়ে দেন। তাতে অবশ্য জার্মানির আগ্রাসী ফুটবলে কোনও পরিবর্তন হয়নি। ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল আলেকজান্দার পাভলোভিচের। ৮১ মিনিটে পেনাল্টি থেকে জার্মানির হয়ে পঞ্চম গোল করেন কাই হাভার্টজ। চার মিনিট পর হাভার্টজের আরেকটি প্রচেষ্টা গোলরক্ষক ঠেকিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি।

এই গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা