× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদায়ক্ষণে কাঁদলেন সুয়ারেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:০৯ এএম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪ ০০:১২ এএম

বিদায়ক্ষণে কাঁদলেন সুয়ারেজ

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে প্যারাগুয়ে ম্যাচে বিদায় নেবেন। এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন লুইস সুয়ারেজ। তারপরও বিদায়বেলায় চোখ ছলছল করেছিল উরুগুয়ে কিংবদন্তির। চোখের পানি আটকে রাখতে পারেননি, শত চেষ্টাতেও আড়াল হয়নি মলিন মুখ। গতকাল শনিবার ঘরের মাঠ মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়ামে দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলেন ৩৭ বর্ষী ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। 

এদিন বিখ্যাত সেন্তেনারিওর গ্যালারিও ছিল সুয়ারেজময়। বড় বড় ব্যানার ও তিফোতে লেখা ছিল তার নাম। সুয়ারেজের নাম ধরে স্লোগানে স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম। এদিন সুয়ারেজের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।

বিদায়ক্ষণে সবচেয়ে বড় চমক বন্ধু লিওনেল মেসির আবেগপ্রবণ বার্তা। রেকর্ড করা ভিডিওতে স্টেডিয়ামের বড় পর্দায় বন্ধু সুয়ারেজের উদ্দেশে মেসি বলেছেন, ‘এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সে জন্যও এটি উল্লেখযোগ্য।’সুয়ারেজ নতুন প্রজন্মের জন্য উত্তরাধিকার রেখে যাচ্ছেন উল্লেখ করেন মেসি।

বিদায়ি বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সুয়ারেজ। তিনি বলেছেন, ‘উরুগুয়ে যেকোনো খেলোয়াড়, কোচ, পরিচালক কিংবা যে কারও চেয়ে বড়। আগামীকাল থেকে আমি শুধুই আরেকজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা থাকবে। নিশ্চিতভাবে তারাও আমাদের মতো দেশের প্রতিনিধিত্ব করবে। উরুগুয়ে দীর্ঘজীবী হোক এবং আমি সব সময় উরুগুয়ের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা