× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজস্থানের প্রধান কোচ হলেন দ্রাবিড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম

রাজস্থানের প্রধান কোচ হলেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ান রাহুল দ্রাবিড়। এর পরই দেশটির সাবেক অধিনায়ককে ঘিরে নানা প্রশ্ন উঠে। নতুন ক্যারিয়ার হিসেবে তিনি কি বেছে নেবেন, এ নিয়ে অনেক কথা হয়। সময়ের পরিক্রমায় এসবের উত্তর দিয়েছেন ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের সাবেক চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। 

নতুন চুক্তির পর দ্রাবিড় জানিয়েছেন, ‘খুবই খুশি পুনরায় আইপিএল থেকে ডাক পেয়েছি। বিশ্বকাপের পর আমার মনে হয়েছে, এটাই সেরা সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণের। এর জন্য রাজস্থান রয়্যালস উপযুক্ত জায়গা। দারুণ সুযোগ এসেছে দলটির তরুণ মেধাবীদের সঙ্গে কাজ করার। আমি অপেক্ষায় আছি কাজ শুরু করার জন্য।’ 

রাজস্থানের প্রধান নির্বাহী কর্মকর্তা জেক লাশ ম্যাকক্রাম বলেছেন, ‘রাহুলকে ফ্র্যাঞ্চাইজিতে ফেরাতে পেরে আমরা আনন্দিত। ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়ে তিনি তার ব্যতিক্রমধর্মী কোচিং দক্ষতার প্রমাণ দিয়েছেন।’

ক্রিকইনফো দুই দিন আগে প্রতিবেদন করেছিল, রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের চুক্তি পাকা হয়েছে। আসন্ন মেগা অকশান সামনে রেখে খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে প্রাথমিক আলোচনাও করেছেন তিনি। রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন তিনি।

জানা গেছে,  দ্রাবিড় অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করবেন। দলের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারার সঙ্গে কাজ শুরু করবেন তিনি।  রাজস্থানের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক বেশ পুরোনো। ২০১২ ও ২০১৩ আইপিএলে তাদের অধিনায়ক ছিলেন। ২০১৪ ও ২০১৫ মৌসুমেও তাদের পরিচালক ও মেন্টর ছিলেন। ২০১৬ সালে দ্রাবিড় দিল্লি ডেয়ারডেভিলসে চলে যান এবং ২০১৯ সালে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হওয়ার আগ পর্যন্ত সেখানেই ছিলেন। ২০২১ সালে ভারতের প্রধান কোচ হন এবং তার তিন বছরের মেয়াদে ১১ বছরে প্রথম আইসিসি ট্রফি জেতে দল।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা