× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের হোয়াইটওয়াশে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:০৩ পিএম

পাকিস্তানের হোয়াইটওয়াশে ‘বিব্রত’ ওয়াসিম আকরাম

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বেশ বাজে সময় পার করছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায় নিয়েছে প্রথম রাউন্ডেই। এরপর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়েছে। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম দলের এমন পারফরম্যান্সে বেশ বিব্রত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির কাছে সর্বকালের অন্যতম সেরা এই পেসার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘এটা আমাদের ক্রিকেটে বড় ধাক্কা, আমাদের ক্রিকেট নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যেভাবে তারা ভালো পরিস্থিতি থেকে ম্যাচ হেরেছে, একজন সাবেক ক্রিকেটার, অধিনায়ক ও ক্রিকেটপ্রেমী হিসেবে আমি বিব্রত। আমি আসলে কিছু বুঝতেই পারিনি।’

বাংলাদেশের বিপক্ষে লজ্জাজনক হারের পর ঘরের মাঠে টানা ১০ টেস্টে জয়হীন পাকিস্তান (৬ হার, ৪ ড্র)। দেশের মাটিতে হার নিয়ে বিশ্বকাপজয়ী এই পেসার বলেছেন, ‘ঘরের মাঠে আমরা ধারাবাহিকভাবে হারছি। এটাই আমাদের ক্রিকেটের মান সম্পর্কে বলে দেয়। তৃণমূলে কোনো পদক্ষেপ নেই বলেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে। আমাদের বিকল্প ক্রিকেটার নেই। এটা নিয়ে কাজ করতে হবে। ক্রিকেট জাতি হিসেবে ধৈর্য ধরতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এর কোনো দ্রুত সমাধান নেই।’

একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া ঘরের মাঠে এত বেশিসংখ্যক ম্যাচে জয়হীন থাকেনি অন্য কোনো দল। বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের সব কটিতে হেরেছিল পাকিস্তান। যা নিয়ে রমিজ রাজা থেকে শুরু করে বাসিত আলীÑ সবাই পাকিস্তান দলের সমালোচনা করেছেন। কেউ কেউ এই হারকে বলেছেন পাকিস্তান ক্রিকেটের ‘কালো দিন’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা