× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোরছালিনের গোল, লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৬ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

গোলের পর মোরছালিনকে ঘিরে দলের উল্লাস। ছবি : বাফুফে

গোলের পর মোরছালিনকে ঘিরে দলের উল্লাস। ছবি : বাফুফে

সবশেষ চার ম্যাচেই গোল পায়নি বাংলাদেশ। তার আগের ম্যাচে লেবাননের বিপক্ষে গোল পেয়েছিলেন শেখ মোরছালিন। আজও বাংলাদেশের সেই গোলক্ষরা কাটালেন তরুণ এই স্ট্রাইকার। ভুটানের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে তার গোলেই লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় হাভিয়ের কাবরেরার দল।

ষষ্ঠ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। আড়াআড়ি ক্রসে বক্সে বল পাঠান রাকিব হোসেন। ফিস্ট করে বল বের করে দেওয়ার চেষ্টাই করছিলেন ভুটানের গোলরক্ষক। তবে সেটি করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সামনে থাকা মোরছালিন। ফাকা গোলে আলতো টোকায় সহজেই দলকে লিড এনে দেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা