× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রফি জড়িয়ে শান্তর ঘুম, যা বলছে নেটিজেনরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫২ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়কের ‘ট্রফিঘুম’— সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়কের ‘ট্রফিঘুম’— সংগৃহীত ছবি

কত আরাধ্য এই ঘুম! আদপে মঙ্গলবার রাতে ঘুম হয়েছিল নাজমুল হোসেন শান্তর? সেই উত্তর অজানাই থাকুক। জানার ঝুলিতে আসুক পাকিস্তান বধের গল্প, বিদেশের মাটিতে দাপট দেখিয়ে টেস্ট জেতার সুখস্মৃতি। শান মাসুদদের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার পর শান্তও করে বসেছেন দারুণ এক কাণ্ড। ট্রফি নিয়ে ঘুম!

কাতার বিশ্বকাপে দেশকে ফিফা বিশ্বকাপের খরা ঘোচানোর পর ট্রফি পাশে রেখে এমন ছবিতে পোজ দিয়েছিলেন লিওনেল মেসি। সেটির অনুকরণ ভূরি ভূরি হয়েছে। সবশেষ শান্তও দিয়েছেন ট্রফি জড়ানো ঘুম। গতকাল বহুল আলোচিত সেই পোজের ছবিটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন বাংলাদেশ অধিনায়ক। ক্যাপশনে জুড়ে দেন, ‘শুভ সকাল’।

শান্তর এই ছবিতে পড়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ নতুন কিছুর পরামর্শও দিয়েছেন। আবার অনেকে এমন ঘুমের ছবি বারবার দেখতে চাইছেন। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা শান্তও নিশ্চয় আরও কিছু প্রথম চাইবেন। এমন আরাধ্য ট্রফি কোলে নেওয়া ঘুম কে না ঘুমোতে চাইবে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা