× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের কাছে হেরে ক্ষমা চাইলেন শান মাসুদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৩ পিএম

জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সংগৃহীত ছবি

জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সংগৃহীত ছবি

নিজেদের ঘরের মাঠে বরাবরই ফেভারিট পাকিস্তান। সেটি যে কোনো দলের বিপক্ষেই। তাই বাংলাদেশ তাদের মাঠে গিয়ে টেস্ট জিতবে, এমন আশা খুব কম লোকই করেছে। সেখানে টাইগারবাহিনী পাকিস্তানকে রীতিমতো হোয়াইটওয়াশ করে দিয়েছে। এমন পারফরম্যান্সে সমর্থকদের রোষানলে পড়েছে পাকিস্তান দল, গণমাধ্যমেও ধেয়ে আসছে তীব্র সমালোচনা। উত্তপ্ত পরিস্থিতিতে তাদের পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে এসে ক্ষমা চেয়েছেন মাসুদ। হারের দায় কাঁধে নিয়ে বলেন, ‘আমি আগেও বলেছিলাম হারলে, ভুল হলে দায় নেব। জাতির কাছে আমি ক্ষমা চাইছি। আগেও বলেছিলাম, এখনও বলছি। আমার লক্ষ্য হওয়া উচিত আরও কীভাবে ভালো করা যায়। যখন ভালো খেলব না স্পষ্ট করে সেটা বলব। এখন আমাদের ভালো কিছুর জন্য কাজ করা লাগবে।’

পাকিস্তানি এক সাংবাদিক বাংলাদেশকে ইঙ্গিত করে প্রশ্নে করেন- ‘এ ধরনের প্রতিপক্ষের বিপক্ষে হার…’। প্রশ্নের জবাবে মাসুদ বলেন,  ‘এ ধরনের প্রতিপক্ষ বলে ছোট করতে পারি না। সব প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। বাংলাদেশ দুই টেস্টেই আমাদের চেয়ে বেশি ডিসিপ্লিনড ছিল। আমাদের নিজেদের দিকে তাকাতে হবে, আমরা কত ভুল করেছি বুঝতে হবে। টেস্ট ক্রিকেট খেলতে যেতে শারীরিক ও মানসিক ফিটনেস দরকার সেটাতে আমাদের উন্নতি দরকার। ১০ মাস পর টেস্ট খেললে এমন হবে। লম্বা বিরতি দেওয়া যাবে না।’

৯১ টেস্ট খেলা মুশফিকুর রহিম, ৬৯ টেস্ট খেলা সাকিব আল হাসানের মতো অভিজ্ঞদের অভাব ছিল পাকিস্তানের। মাসুদের উপলব্ধি অভিজ্ঞতায়ও ধরা খেয়েছেন তারা, ‘ওদের দুজন (সাকিব-মুশফিক) ক্রিকেটার ৭০-৮০টা টেস্ট খেলেছে। মেহেদী ও লিটনও ৪০টার বেশি খেলেছে। আমাদের লাল বলের বেলায় এমন অভিজ্ঞতা দরকার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বাড়াতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা