× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফোডেন-পালমারদের ছাড়াই ইংল্যান্ড দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:২২ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮ পিএম

ফোডেন-পালমারদের ছাড়াই ন্যাশনস লিগের জন্য ইংল্যান্ড দল ঘোষণা। সংগৃহীত ছবি

ফোডেন-পালমারদের ছাড়াই ন্যাশনস লিগের জন্য ইংল্যান্ড দল ঘোষণা। সংগৃহীত ছবি

আসন্ন ন্যাশনস লিগের জন্য ইতোমধ্যে প্রস্তুতিতে নেমে পড়েছে দলগুলো। অভিযান শুরু করতে নামছে ইংল্যান্ডও। তবে বেশ কয়েকজন তারকা ফুটবলার ছাড়াই এ অভিযানে নামতে হচ্ছে ইংলিশদের। ফিল ফোডেন, কোল পালমার ও অলি ওয়াটকিনসকে ছাড়াই ন্যাশনস লিগের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ লি কার্সলি।

ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা ফোডেন নতুন মৌসুমে এখনও মাঠে নামেননি। অসুস্থতার কারণে ইংল্যান্ডের অনুশীলনে যোগ দেননি তিনি। আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে বিকল্প ভাবতে হচ্ছে কোচকে।

চেলসি ফরোয়ার্ড পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওয়াটকিনস যোগ দিয়েছিলেন সেন্ট জর্জেস পার্কে জাতীয় দলের অনুশীলনে। তবে চোটের অবস্থা পর্যালোচনা করে দুজনকেই ছেড়ে দেওয়া হয় স্কোয়াড থেকে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানায়, দুজনই নিজ নিজ ক্লাবে ফিরে পুনবার্সন চালিয়ে যাবেন।

ডাবলিনে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ন্যাশনস লিগ শুরু করবে ইংল্যান্ড। তিন দিন পর দেশের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। গত ইউরোর ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর ইংল্যান্ডের প্রথম ম্যাচ হবে এটি। ওই আসরের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন গ্যারেথ সাউথগেট। আপাতত দায়িত্ব চালাবেন কার্সলি।

এ দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশকে দলে নিয়েছেন কোচ। সর্বশেষ ইউরোর স্কোয়াডে ছিলেন না তিনি। পরে গ্রিলিশ বলেছিলেন, এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং তার হৃদয় ভেঙে গেছে। গ্রিলিশের মতোই ইউরোর দলে জায়গা না পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকেও ফেরানো হয়েছে দলে।


পূর্ণ স্কোয়াড


গোলরক্ষক :
ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)।
ডিফেন্ডার : মার্ক গুইয়ি (ক্রিস্টাল প্যালেস), এজরি কনসা (অ্যাস্টন ভিলা), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), লেভি চিলউইল (চেলসি), রিকো লুইস (ম্যানচেস্টার সিটি), টিনো লিভরামেন্টো (নিউক্যাসল), হ্যারি ম্যাগুয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড)।
মিডফিল্ডার : কনর গ্যালাঘার (অ্যাটলেটিকো মাদ্রিদ), কোবি মাইনু (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), মরগান গিবস-হোয়াইট (নটিংহাম ফরেস্ট), অ্যাঞ্জেল গোমেস (লিল)।
ফরোয়ার্ড : জার্ড বোয়েন (ওয়েস্টহ্যাম), এবেরেচি ইজে (ক্রিস্টাল প্যালেস), জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল ইউনাইটেড), হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ), ননি মাদুকে (চেলসি), বুকায়ো সাকা (আর্সেনাল)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা